Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সিটি নির্বাচনের পরদিন থেকেই খুলনায় ফের বিদ্যুৎ বিপর্যয় 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2023, 10:00 am
Last modified: 14 June, 2023, 11:04 am

Related News

  • আ.লীগের মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা বরখাস্ত
  • খুলনায় ডেঙ্গু নিধনের দাবিতে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি জমা
  • কেসিসি নির্বাচন নিয়ে বিএনপির দাবি: ১৫-২০% ভোট কারসাজি করে ৪৮% বানানো হয়েছে
  • খুলনায় বিএনপির ‘মীর জাফররা’ কেউ জেতেননি
  • খুলনা সিটি নির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালেক মেয়র নির্বাচিত

সিটি নির্বাচনের পরদিন থেকেই খুলনায় ফের বিদ্যুৎ বিপর্যয় 

গত ২ জুন থেকে ১২ জুন পর্যন্ত খুলনা শহরে কোন লোডশেডিং ছিল না। তবে মেয়র নির্বাচনের একদিন পরও বরিশাল নগরীতে বিদ্যুতের সরবরাহ ছিল নিরবচ্ছিন্ন। 
টিবিএস রিপোর্ট
14 June, 2023, 10:00 am
Last modified: 14 June, 2023, 11:04 am
অলংকরণ- টিবিএস

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের পূর্বে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন লোডশেডিং বন্ধ করতে। সেই অনুরোধে সাড়াও দিয়েছিল সরকারের বিদ্যুৎ বিভাগ।

সোমবারের (১২ জুন) ভোটযুদ্ধে জয়লাভ করেছেন তালুকদার আব্দুল খালেক। তবে ভোটের পরদিন মঙ্গলবার সকাল থেকে খুলনা শহরে আবার ফিরে আসে লোডশেডিং।

তবে মেয়র নির্বাচনের একদিন পরও বরিশাল নগরীতে বিদ্যুতের সরবরাহ ছিল নিরবচ্ছিন্ন। 

উল্লেখ্য, গত সোমবার (১২ জুন) দুই সিটিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

খুলনা শহরে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো)।

ওজোপাডিকো'র কন্ট্রোল রুম থেকে জানা গেছে, গত ২ জুন থেকে ১২ জুন পর্যন্ত খুলনা শহরে কোন লোডশেডিং ছিল না। ১৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে শহরে আবার লোডশেডিং শুরু হয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে, খুলনা শহরে মোট বিদ্যুতের চাহিদা ছিল ১৬০ ওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে ১২৯ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৩১ মেগাওয়াট। খুলনা শহরের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার শহরে, ৩৭টি পৌরসভা, দুটি সিটি কর্পোরেশন ও ২১টি উপজেলায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে ওজোপাডিকো। দুপুর ২টার দিকে তাদের আওতাধীন সব এলাকায় মোট বিদ্যুতের চাহিদা ছিল ৬৭১ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে ৬০৬ মেগাওয়াট। লোডশেডিং ছিল ৬৫ মেগাওয়াট।

ওজোপাডিকো'র প্রধান প্রকৌশলী মোঃ আবু হাসান বলেন, 'চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় কয়েকটি এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে।'

খুলনা শহরের ইকবাল নগর এলাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মোট ৩ বার লোডশেডিং হয়। এছাড়া শহরের নিরালা এলাকায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লোডশেডিং ছিল। আহসান আহমেদ রোড এলাকায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৪ বার লোডশেডিং হয়, যার প্রত্যেকটির ব্যাপ্তি ছিল আধা ঘণ্টার উপরে।

ক্ষোভ প্রকাশ করে খুলনার একজন বাসিন্দা জানান, 'ভোটের আগের কয়েকদিন বেশ ভালোই কেটেছিল। শহরে কোন লোডশেডিং ছিল না। তবে ভোটের পরের দিন আবার লোডশেডিং শুরু হলো। আমাদের ভোট নেওয়া হয়ে গেছে, আওয়ামী লীগের বিজয় হয়েছে, এখন আর আমাদের খবর রাখার তাদের দরকার নেই।'   

Related Topics

টপ নিউজ

খুলনা সিটি করপোরেশন / খুলনা সিটি নির্বাচন / খুলনায় লোডশেডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • আ.লীগের মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা বরখাস্ত
  • খুলনায় ডেঙ্গু নিধনের দাবিতে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি জমা
  • কেসিসি নির্বাচন নিয়ে বিএনপির দাবি: ১৫-২০% ভোট কারসাজি করে ৪৮% বানানো হয়েছে
  • খুলনায় বিএনপির ‘মীর জাফররা’ কেউ জেতেননি
  • খুলনা সিটি নির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালেক মেয়র নির্বাচিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net