Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভাতা বাড়ানোর দাবিতে বিএসএমএমইউর ভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন স্নাতকোত্তর চিকিৎসকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2023, 03:15 pm
Last modified: 13 June, 2023, 05:36 pm

Related News

  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার

ভাতা বাড়ানোর দাবিতে বিএসএমএমইউর ভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন স্নাতকোত্তর চিকিৎসকরা

চিকিৎসকরা বলছেন, বর্তমানে যে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হয়, তা অপর্যাপ্ত। বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে ভাতা দেওয়া উচিত ৫০ হাজার টাকা।
টিবিএস রিপোর্ট
13 June, 2023, 03:15 pm
Last modified: 13 June, 2023, 05:36 pm
ছবি- বাসস

মাসিক ভাতা বাড়ানোর দাবিতে ভিসির সঙ্গে দেখা করতে বাধা দেওয়ায় আজ মঙ্গলবার (১৩ জুন) বিএসএমএমইউর উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রেখেছেন বেসরকারি স্নাতকোত্তর চিকিৎসকরা।

অপর্যাপ্ত ভাতা ও এ নিয়ে ভোগান্তির প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে বিএসএমএমইউ চত্বরে জড়ো হন বিক্ষুব্ধ চিকিৎসকরা।

সকাল ১১টার দিকে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা ভিসির সঙ্গে দেখা করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তারা শান্তিপূর্ণভাবে পূর্বঘোষিত সমাবেশটি পালন করছিলেন। নিরাপত্তারক্ষীদের হামলার পর তারা ভিসি অফিস ঘেরাও করেন।

গত সপ্তাহে বেসরকারি স্নাতকোত্তর ডাক্তাররা তাদের মাসিক ভাতা বৃদ্ধি এবং সময়মতো বেতন নিশ্চিত করতে ১২ জুন পর্যন্ত একটি আল্টিমেটাম দেন। 

চিকিৎসকরা বলছেন, বর্তমানে যে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হয়, তা অপর্যাপ্ত। বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে ভাতা দেওয়া উচিত ৫০ হাজার টাকা। এছাড়া অনাবাসিক চিকিৎসকদের বেতন-ভাতা নিয়মিত না হওয়ায় বিদ্যমান ভাতা আদায়ে মন্ত্রণালয়ে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে বলে দাবি করেন তারা।

এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের ভাতা ৯ মাস ধরে বকেয়া রয়েছে।

লিখিত বিবৃতিতে তারা জানিয়েছিলেন, ১২ জুন দুপুরের মধ্যে দাবি পূরণ না হলে ১৩ জুন দেশব্যাপী ধর্মঘট পালিত হবে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্নাতকোত্তর চিকিৎসক বেনজির বেলাল খান বলেন, "সরকারের কঠোর নীতি অনুযায়ী, আমরা এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে বাইরে কাজ করতে পারি না।"

তিনি আরো বলেন, পণ্যের দাম বেড়ে যাওয়ায় চিকিৎসকরা বর্তমান বেতন ভাতা দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটাতে পারছেন না।

মেজর (অব.) আবদুল ওয়াহাব বলেন, "সরকারের উচিত তাদের দাবি মেনে নেওয়া এবং তারা যাতে চিকিৎসা সেবায় মনোযোগ দিতে পারে সেজন্য সাহায্য করা।"

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রয়োজনে প্রধানমন্ত্রীর তিনি কাছে যাবেন।

উপাচার্য দাবি করেন, তাকে কোনোকিছু না বলেই হুট করে আন্দোলনে নেমে পড়েছেন চিকিৎসকরা। 

এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের ভাতা গত ঈদের আগে তাকে দেওয়া হয়নি উল্লেখ করে ভিসি বলেন, 'আমি মানবিক কারণে আমার ফান্ড থেকে তাদের ভাতা দিয়েছি। ৯ মাস তাদের বাকি আছে, সেই টাকাটা আমি চেয়েছি। আশা করি সেটা এই বাজেটে পেয়ে যাব, তারপর তাদেরকে দিয়ে দেব ১ জুলাইয়ের পরে।'

প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে কোর্স আউট হওয়ার ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করেন উপাচার্য। তিনি বলেন, 'আজ একদিন তারা কর্মবিরতি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে, টানা তিনদিন কেউ কর্মবিরতি দিলে তাদের কোর্স আউট হয়ে যাওয়ার ঝুাঁকি আছে। এটা যেন তারা মাথায় রাখে।'

Related Topics

টপ নিউজ

চিকিৎসক / ভাতা / বিএসএমএমইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net