Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইউক্রেনের বাঁধ বিপর্যয়ে গমের বৈশ্বিক বাজারে প্রভাব  

বাংলাদেশ

শওকত আলী
11 June, 2023, 10:00 am
Last modified: 11 June, 2023, 05:28 pm

Related News

  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি

ইউক্রেনের বাঁধ বিপর্যয়ে গমের বৈশ্বিক বাজারে প্রভাব  

যুদ্ধের ব্যাপকতা বেড়ে যাওয়ার কারণে রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির নবায়নকেও ঝুঁকিতে ফেলে দিয়েছে, যা বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিকে আরও দুর্বল করে দিতে পারে।
শওকত আলী
11 June, 2023, 10:00 am
Last modified: 11 June, 2023, 05:28 pm

আন্তর্জাতিক বাজারে সপ্তাহখানেকের বেশি সময় ধরে গমের দাম বাড়তে শুরু করেছে এবং এ সময়ের মধ্যে প্রতি বুশেল (২৫ কেজি) গমের দাম ৩.৩২% বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি সামনের দিনগুলোতে বাংলাদেশের আমদানিকে আরও বেশি ব্যয়বহুল করে তুলতে পারে।

জানা যায়, যুদ্ধের ব্যাপকতা বেড়ে যাওয়ার কারণে রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির নবায়নকেও ঝুঁকিতে ফেলে দিয়েছে, যা বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিকে আরও দুর্বল করে দিতে পারে। যুদ্ধের এই খারাপ পরিস্থিতিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি বাঁধ ধ্বংস হওয়ায় ঐ অঞ্চলের শস্যের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতিকে দুর্বল করে দিয়েছে। এই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়তে শুরু করেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, ১ থেকে ৯ জুন সময়কালে প্রতি বুশেল গমের দাম ৬.১১ মার্কিন ডলার থেকে বেড়ে ৬.৩১ মার্কিন ডলারে উঠেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপকতা বেড়েছে। যুদ্ধে গত ৬ জুন দেশটির দক্ষিণাঞ্চলের একটি ড্যাম (বাঁধ) ধ্বংস হয়েছে। এতে করে কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পানির কারণে প্রায় ৫ লাখ হেক্টর জমির চাষাবাদ ব্যাহত হবে বলে জানিয়েছে কিয়েভ। শুধু যে ফসল চাষাবাদ ক্ষতির মুখে পড়বে তাই নয়, এ পরিস্থিতি দেশটির সববরাহ চেইনকে ক্ষতিগ্রস্ত করবে। এই কারণে ক'দিন ধরেই বিশ্ববাজারে গমের দাম বাড়তে শুরু করেছে।

স্থানীয় আমদানিকারকরা জানান, ডলার সংকটের কারণে দেশে এখনো আমদানি পরিস্থিতি স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে আবারও যদি ইউক্রেনের সরবরাহ পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে সেটার চাপ বিশ্ববাজারে পড়বেই। একদিকে বিশ্ববাজারে গমের সরবরাহ কমবে, অন্যদিকে দাম বেড়ে যাবে। তখন এটা বাংলাদেশের সংগ্রহকারীদের জন্য আরও কষ্টকর হয়ে পড়বে।

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার রেদওয়ানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ড্যাম ও যুদ্ধের কারণে আবারও যদি ইউক্রেনের সরবরাহ পরিস্থিতি দুর্বল হয় তাহলে বিশ্ববাজারে গমের দাম বেড়ে যেতে পারে, যা আমাদেরকে চাপে ফেলবে।"

তিনি বলেন, "ইতোমধ্যেই আমরা ডলার সংকটে গম সরবরাহ নিয়ে চাপের মধ্যে রয়েছি।"

দেশে সাধারণত সরকারি ও বেসরকারি পর্যায়ে গম আমদানি হয়। সরকারিভাবে খাদ্য অধিদপ্তর গম আমদানি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টিবিএসকে বলেন, "আপাতত সরকারের গমের মজুত ভালো রয়েছে, যে কারণে এখনই আমদানির চিন্তা করতে হচ্ছে না। তবে গত বছর জি-টু-জি চুক্তিতে যেভাবে গম আমদানি হয়েছে, আগামী অর্থবছরেও সেভাবে গম আমদানির পরিকল্পনা করা হচ্ছে।"

তিনি বলেন, "বিশ্ববাজারে দাম বেশি হলে সরকারি পর্যায়েও আমদানির খরচটা বাড়বে।"

স্থানীয় আমদানিকারক ও সরবরাহকারীরা জানান, বর্তমান সময়ে দেশের বাজারে গ্রীষ্মকালীন ফলের সরবরাহ প্রচুর। এই সময়ে মানুষ নাস্তার মেন্যুতে ফলমূলই রাখে বেশি। যে কারণে গম ও গম থেকে তৈরি পণ্যের চাহিদা কমে যায়। কিন্তু বছর দুয়েক ধরে যেহেতু আমদানি কম, সে কারণে চাহিদা কম থাকলেও সরবরাহ বৃদ্ধির একটা চেষ্টা আমদানিকারকদের মধ্যে রয়েছে। কারণ প্রতি বছর ৬৫-৭০ লাখ টন গমের যে চাহিদা রয়েছে, তার বেশিরভাগই আমদানি করতে হয়। যা গত দুই বছর ধরে একেবারেই তলানিতে নেমে গেছে।

এদিকে গত ১৮ মে শেষ হয়েছে রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ। এই চুক্তির মেয়াদ বৃদ্ধির কথা শোনা গেলেও এখনো পর্যন্ত চুক্তিটি নবায়নের ঘোষণা আসেনি। এটাও গমের আন্তর্জাতিক বাজারের সরবরাহ পরিস্থিতিকে একটা চাপের মধ্যে রেখেছে, কারণ রাশিয়া-ইউক্রেন গমের বৈশ্বিক বৃহৎ সরবরাহকারী দুটি দেশ।

গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এ শস্য চুক্তি সই হয়েছিল। প্রথমবার ১২০ দিন এবং দ্বিতীয় দফায় এটি ৬০ দিনের জন্য বাড়ানো হয়। রাশিয়া চুক্তি নবায়নে ইতিবাচক মনোভাব দেখালেও তারা ইউক্রেনে আক্রমনের তীব্রতা বাড়িয়েছে এবং ইউক্রেনও পাল্টা প্রতিরোধ ও আক্রমণ শুরু করেছে। যে কারণে যুদ্ধের তীব্রতা বাড়ছে। 

এসব কারণেই বিশ্ববাজারে বাড়ছে গমের দাম। সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি বাঁধ ধ্বংস এবং অ্যামোনিয়া পাইপলাইনের ক্ষতির কারণে ১ জুনের পর থেকে টানা ৫ দিন গমের দাম বৃদ্ধি পায়।

ইউক্রেনের দাবি, বাঁধটি রাশিয়াই উড়িয়েছে। যদিও এর অবস্থান শস্য চুক্তির আওতায় থাকা ইউক্রেনের তিন বন্দর থেকে কিছুটা দূরে, তবু এর ফলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে তা মানুষ, পরিবহন এবং সরবরাহের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তবে রাশিয়া এর কোনো দায় এখনও নেয়নি। 

জানা যায়, ২০২১-২২ অর্থবছরে ইউক্রেন থেকে ৮.৭ শতাংশ এবং রাশিয়া থেকে ২.১ শতাংশ গম আমদানি হয়। এ সময়ে ভারত থেকে আমদানি হয় ৬২.৩ শতাংশ গম।

তবে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যখন খাদ্যসংকটের আশংকা করা হয়, তখন ভারত নিজেদের খাদ্য নিরাপত্তায় গমের রপ্তানি বন্ধ করে দেয়। ডলার ও আমদানির উৎস সংকটে বিপদে পড়ে বাংলাদেশ। ডলার সংকট না কাটলেও বাংলাদেশের সরকারি-বেসরকারি আমদানিকারকদের বাধ্য হয়েই নির্ভরতার জায়গা তৈরি হয় রাশিয়া-ইউক্রেনের উপর। এই সরবরাহ চেইনে আবারও সমস্যা তৈরি হলে দেশের আমদানি পরিস্থিতি আবারও ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয় আমদানিকারকরা। কারণ ভারত থেকে এখনো গম আমদানি হচ্ছে না।

Related Topics

টপ নিউজ

বাঁধ / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / গম আমদানি / গমের সরবরাহ সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্রের ৫৭,২০৩ টন গম নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ক্লিপার ইসাডোরা
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net