Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2023, 03:05 pm
Last modified: 31 May, 2023, 03:18 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জামায়াত আমিরের আইডি হ্যাক: দেশের বাইরে থেকে প্রক্সি সার্ভার ব্যবহারের সন্দেহ ডিবির
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা

তিনি ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। অথচ তিনিই রূপম সরকারের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন।
টিবিএস রিপোর্ট
31 May, 2023, 03:05 pm
Last modified: 31 May, 2023, 03:18 pm
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা বরিশাল গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার শেখ আবু হানিফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলের শিফটে রূপম সরকারের পরিবর্তে শেখ আবু হানিফ প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় সন্দেহভাজন মনে হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওইদিন রাতে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাদী হয়ে আরএমপির মতিহার থানায় আইসিটি আইনে এজাহার দায়ের করেন। পরে রাতভর তদন্ত করে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে এজাহারকৃত মামলা গ্রহণ করেন।

এ নিয়ে গতকালের এ ইউনিটের চারটি শিফটের পরীক্ষায় প্রক্সিকাণ্ডের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে যাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক জানান, জালিয়াতির মাধ্যমে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছিলেন প্রক্সি পরীক্ষার্থীরা যা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপত্রের সাথে না সাদৃশ্যপূর্ণ হওয়ায় পরীক্ষা কক্ষে দায়িত্বরত ইনভিজিলেটরের সন্দেহ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে অন্যরা পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করলেও শেখ আবু হানিফ তার পরিচয় প্রকাশ করছিলেন না। তারপর জিজ্ঞাসাবাদ করে তার মোবাইল কার্ড ও এনআইডি নম্বর নিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পরিচয়ে জানা গেছে, তিনি ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। অথচ তিনিই রূপম সরকারের হয়ে প্রক্সি পরীক্ষায় দিতে এসেছিলেন। এজন্য তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।

বিজয় বসাক জানান, 'তদন্তে জানা গেছে প্রক্সিকাণ্ড তিন ধাপে সম্পন্ন হয়। তৃতীয় ধাপে আছেন যারা সরাসরি আরেকজনের বদলে পরীক্ষায় অংশ নেন। দ্বিতীয় ধাপে রয়েছে মধ্যস্থতাকারী। আমরা দ্বিতীয় ধাপ পর্যন্ত তদন্তে পেয়েছি। এখনো মূলহোতাকে পাইনি। তাকে গ্রেপ্তারে আমরা তদন্ত করছি।' 

তিনি বলেন, মামলায় প্রক্সিকাণ্ডে অংশ নেওয়া পরীক্ষার্থী, মূল পরীক্ষার্থী, মধ্যস্থতাকারী ও মূল হোতা সবাইকে মামলার আসামী করা হয়েছে।  

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / ভর্তি পরীক্ষা / প্রক্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জামায়াত আমিরের আইডি হ্যাক: দেশের বাইরে থেকে প্রক্সি সার্ভার ব্যবহারের সন্দেহ ডিবির
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net