Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2023, 07:35 pm
Last modified: 22 May, 2023, 07:38 pm

Related News

  • জাতীয় নির্বাচন: ৫১টি দলের ও ৪৭৮ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
  • বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়ার বিকল্প প্রার্থীরা
  • রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন জাপা নেতারা
  • ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা
  • বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন

কর্মসংস্থান সৃষ্টি তার নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে কর্মমুখর নগরী হিসেবে গড়ে তুলতে চাই’।
টিবিএস রিপোর্ট
22 May, 2023, 07:35 pm
Last modified: 22 May, 2023, 07:38 pm
ছবি: টিবিএস

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগের একদিন পর আসন্ন সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

আজ সোমবার (২২ মে) দুপুর ২টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের প্রায় ২০ জন নেতা-কর্মী।

যদিও নির্বাচন বিধি অনুসারে, মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় কোনো প্রার্থীর সাথে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবে বলে উল্লেখ রয়েছে।   

নির্বাচন বিধিমালা ভঙ্গের বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, 'খায়রুজ্জামান লিটনের সাথে পাঁচ জনের বেশি লোক আসেনি'।

তবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তোলা ছবিতে অন্তত ১৫ জন আওয়ামী লীগ নেতাকে দেখা গেছে।

ছবির বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, 'ছবিতে থাকা বেশিরভাগ লোকই সাংবাদিক। ওই সময় ১০০ জনের বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন'।

মনোনয়ন জমাদান শেষে খায়রুজ্জামান লিটন বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি, নগরবাসীর আরো কিছু আশা-আকাঙ্ক্ষা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী ৫ বছরে সেগুলো পূরণ করতে চাই'।

কর্মসংস্থান সৃষ্টি তার নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পাবে উল্লেখ করে তিনি বলেন,  'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে কর্মমুখর নগরী হিসেবে গড়ে তুলতে চাই'।

এর আগে ২০১৮ সালের ৩০ জুলাই রাসিক নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাজশাহী সিটি নির্বাচন / এএইচএম খায়রুজ্জামান লিটন / মনোনয়নপত্র জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • জাতীয় নির্বাচন: ৫১টি দলের ও ৪৭৮ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
  • বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়ার বিকল্প প্রার্থীরা
  • রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন জাপা নেতারা
  • ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা
  • বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net