Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আবহাওয়ার খেয়াল: পঞ্চগড়ে দিনে তীব্র গরম, রাতে শীতের মতো কুয়াশা!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2023, 02:05 pm
Last modified: 02 May, 2023, 02:12 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

আবহাওয়ার খেয়াল: পঞ্চগড়ে দিনে তীব্র গরম, রাতে শীতের মতো কুয়াশা!

মঙ্গলবার (২ মে) ভোর থেকে ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে ছিল পুরো জেলা; সঙ্গে ছিল মৃদু বাতাস। 
টিবিএস রিপোর্ট
02 May, 2023, 02:05 pm
Last modified: 02 May, 2023, 02:12 pm
ছবি / সংগৃহীত

বৈশাখের প্রচণ্ড দাবদাহে দিনে-রাতে তীব্র গরমে হাঁসফাঁস করছিল পঞ্চগড়ের মানুষ। এরইমধ্যে সোমবার থেকে দেখা গেল ঠিক উল্টো আবহাওয়া। সোমবার রাত থেকেই কুয়াশা পড়তে দেখা গেছে পঞ্চগড়ে। মঙ্গলবার (২ মে) ভোর থেকে ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে ছিল জেলা। সঙ্গে ছিল মৃদু বাতাস। 

কুয়াশা ভেদ করে সূর্য দুয়েকবার উঁকি দিয়েছিল, কিন্তু তা ক্ষণিকের জন্য। সকাল নয়টা পর্যন্ত এ অবস্থা বিরাজ করেছে সেখানে। তবে বেলা বাড়ার পর ধীরে ধীরে কুয়াশা কাটছে। এর আগে এমন দৃশ্য দেখা যায়নি। গ্রীষ্মকালের তীব্র গরমে এমন শীতকালীন ধাঁচের আবহাওয়াকে অনেকে জলবায়ু পরিবর্তনজনিত কারণের সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন; অনেকে আবার একে আবহাওয়ার খামখেয়ালীপনা বলেও মনে করছেন। 

জেলার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা সুমাইয়া স্মৃতি বলেন, "আজকের ভোরের দৃশ্যটা ছিল পুরোপুরিই শীতকালের মতো। হঠাৎ করে আবহাওয়ার এমন পরিবর্তন অবাক করার মতো!" 

মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করায় অসহনীয় গরমে কিছুটা স্বস্তি পেয়েছে পঞ্চগড়ের মানুষ। তবে আবহাওয়ার এমন আকস্মিক রূপ পরিবর্তনে অবাক হয়েছেন অনেকেই। জেলার প্রবীণরাও আবহাওয়ার এরকম বৈপরীত্য আগে কখনও দেখননি।

ময়দানদিঘী ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রভাষক শেখ সাজ্জাদ হোসেন বলেন, "বৃক্ষ নিধন, বেপরোয়া ইট ভাটা স্থাপন, পরিবেশ দূষণ, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াসহ জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন রূপ দেখা যেতে পারে।"

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ জানান, বাহ্যিক চোখে কুয়াশা মনে হলেও এটি আসলে ধূলিকণা। সারাদিন ভূপৃষ্ঠের ধুলোবালি আকাশে উড়ে রাতে জলীয়বাষ্প হয়ে যায়। যেগুলো মাটির ওপরে থাকে। এটাকে কুয়াশা মনে হয়। 

"পরিবেশ দূষণের কারণে জলবায়ুর পরিবর্তন হয়ে যাওয়ায় এমন আবহাওয়া বিরাজ করতে পারে," বলেন তিনি। 

এদিকে, আজ তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সবোর্চ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 
Related Topics

টপ নিউজ

আবহাওয়া / দাবদাহ / গরম / কুয়াশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান
  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net