Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সেপ্টেম্বরে চালু হতে পারে বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল: সেতুমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2023, 09:30 am
Last modified: 27 April, 2023, 11:34 am

Related News

  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সুষ্ঠু নির্বাচন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নির্দেশ উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের
  • বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
  • বঙ্গবন্ধু টানেলের ভেতর যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার বিধ্বস্ত
  • ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌকা নিয়ে সমাবেশে বরগুনার হুমায়ুন

সেপ্টেম্বরে চালু হতে পারে বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল: সেতুমন্ত্রী 

তিন বছর মেয়াদ বৃদ্ধির পাশাপাশি প্রকল্পটির ব্যয়ও ২২৪৩.০৮ কোটি টাকা বেড়েছে।
টিবিএস রিপোর্ট
27 April, 2023, 09:30 am
Last modified: 27 April, 2023, 11:34 am
ছবি-ইউএনবি/ফাইল

আগামী সেপ্টেম্বরে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সেতু ভবনে এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী বলেন, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করতে পারেন।   

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ছাড়াও বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২০ সালের মধ্যে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শেষ করতে ৮,৪৪৭ কোটি টাকা ব্যয় ধরে প্রকল্প নেয়া হয়েছিল ২০১৫ সালে। এর পরে দুই দফায় প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিন বছর মেয়াদ বৃদ্ধির পাশাপাশি প্রকল্পটির ব্যয়ও ২২৪৩.০৮ কোটি টাকা বেড়েছে। ২৬.৫৬% বেড়ে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে ১০,৬৮৯.৭১ কোটি টাকায়। 

এই প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক ৬,০৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে। বাকি টাকা ব্যয় করা হচ্ছে সরকারের নিজস্ব তহবিল থেকে।

সেতু বিভাগ সূত্র জানায়, দুই টিউবের সমন্বয়ে মূল টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। মূল টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং আনোয়ারা প্রান্তে ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।

২০২১ সাল থেকেই সেতু বিভাগ ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে টানেলটি উদ্বোধনের বিভিন্ন দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে।

গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের একটি টিউবের উদ্বোধনও করেছিলেন। পুরো টানেল চলতি বছরের জানুয়ারিতে উদ্বোধন করা হবে বলে তখন জানানো হয়েছিল।

Related Topics

টপ নিউজ

কর্ণফুলি টানেল / বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সুষ্ঠু নির্বাচন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নির্দেশ উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের
  • বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
  • বঙ্গবন্ধু টানেলের ভেতর যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার বিধ্বস্ত
  • ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌকা নিয়ে সমাবেশে বরগুনার হুমায়ুন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net