Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বঙ্গবাজার: ‘৭ লাখ টাকার ঋণ কীভাবে শোধ করবো, সংসার চালাবো কীভাবে?’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2023, 01:35 pm
Last modified: 22 April, 2023, 01:44 pm

Related News

  • বঙ্গবাজার পোড়ানোর ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা
  • পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারের নতুন মার্কেট ঘিরে আশায় বুক বাঁধছেন দোকান মালিকরা
  • অগ্নিকাণ্ডের বছরঘুরে এলেও ঈদে ব্যবসা জমেনি বঙ্গবাজারে
  • মার্কেট নির্মাণের আগ পর্যন্ত তাঁবু টাঙিয়ে ব্যবসা করতে চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা
  • ঈদের আগে জমেনি বঙ্গবাজার-নিউ সুপার মার্কেটের বেচাবিক্রি, ব্যবসায়ীরা দিশেহারা 

বঙ্গবাজার: ‘৭ লাখ টাকার ঋণ কীভাবে শোধ করবো, সংসার চালাবো কীভাবে?’

“এক বস্তা চাল কিনে দিয়েছিল একজন। আর ১৫ হাজার টাকা ছিল, সেটা দিয়ে চলছি। সামনে কী হবে বুঝতে পারছি না," বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
22 April, 2023, 01:35 pm
Last modified: 22 April, 2023, 01:44 pm
মোহাম্মদ তুহিন। ছবি / টিবিএস

ঈদের দিন পরিবারকে বাসায় রেখে বঙ্গবাজারের পোড়া দোকানের সামনে খোলা আকাশের নিয়ে বসে আছেন মোহম্মদ তুহিন। 

"বাসায় মন টেকে না। বুকটা ফেটে যায়। আমার ৩টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কোনো আশার আলো দেখছি না," বললেন তুহিন। 

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হওয়া রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সের নিচ তলায় ২টি ও তিনতলায় ১টি গোডাউন ছিল তার। প্রতিষ্ঠানের নাম তুনিন গার্মেন্টস। এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি বিক্রি হতো দোকানগুলোতে। 

তুহিন বলেন, "সামনের দিনে কী খাবো, পরিবার নিয়ে কীভাবে চলবো- সেই চিন্তায় চোখে ঘুম নেই।"  

রাজধানীর বংশালে ১৫ হাজার টাকার একটি ভাড়া বাসায় থাকতেন তুহিন। টাকা নেই তাই বাসা ছেড়ে দিয়েছেন। বাড়িওয়লা একমাসের ভাড়া নেন নি। আগামী মাসে (মে মাস) তাকে বাসা ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, "ভাড়া না হয় একমাসের দিতে হবে না। কিন্তু তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে খাবো কী?"

ঈদের ব্যবসার কথা চিন্তা করে একবারে কয়েক লাখ টাকার নতুন পোশাক দোকানে তুলেছিলেন তুহিন।

"দোকানে থাকা ৩৫ লাখ টাকার মালপত্র ও ক্যাশবাক্সে নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা পুড়ে গেছে। ১৫ বছর ধরে এখানে দোকানদারি করেছি, সব সঞ্চয় শেষ হয়ে গেল," বলেন তিনি।

তুহিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। বাসার ব্যবহার করা মালপত্র নিয়ে সেখানে যেতে প্রায় ১০ হাজার টাকা ভাড়া লাগবে, কিন্তু সেই টাকাও তার কাছে নেই।

তুহিন বলেন, "ঈদের সময় ছেলে একটি প্যান্ট কিনতে চেয়েছে, দিতে পারি নি। বুকটা ফেটে গেছে। কথা বলার সময় তার চোখে পানি চলে এসেছিল। ১০ বছর বয়সী ছেলেও বুঝেছে হাতে টাকা নেই। বলেছে, বাবা আগামী ঈদে শার্ট কিনে দিও, এবার একটা প্যান্ট কিনে দেও।" 

তুহিন জানান, অনেকের কাছ থেকে ধারদেনা করে ব্যবসা চালাচ্ছিলেন। ব্রাক ব্যাংক থেকে  ঋণ নিয়েছেন প্রায় ৭ লাখ টাকা। এখন নিজের ঘরেই খাবার নেই, তার ওপর চেপেছে ঋণ শোধ করার বোঝা।

ভয়াবহ দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসায়ীদের এমন পরিস্থিতির কথা এখনও শোনা যায় বঙ্গবাজারে। তারা এসে বসে থাকেন বঙ্গবাজারের খালি মাঠের অস্থায়ী চকিতে।

ছবি / টিবিএস

তুহিন বলেন, অস্থায়ী চকি পেতে ব্যবসা করার সুযোগ দিয়েছিল, কিন্তু কোনো মাল নেই দেখে বসতে পারি নি।

ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আরও কথা হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহম্মদ মিলন ও মোহম্মদ মাকছুদ পাটোয়ারির সঙ্গে। 

শকমিই গার্মেন্টসের মালিক মোহম্মদ মিলনের একটি দোকান ও একটি গোডাউন পুড়েছে। ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। তিনি বলেন, "সরকার যদি আমাদের সহায়তা না করে আমরা পথে বসে যাবো। সরকার যেন দ্রুত এই মার্কেট তৈরি করে দেয়। দেরি করলে পরিবার নিয়ে না খেয়ে মরবো।" 

মোহম্মদ মাকছুদ পাটোয়ারির দোকানের নাম পাটোয়ারি গার্মেন্টস। তার ২টি দোকান ও একটি গোডাউন পুড়েছে তার। তিনি জানান, এতে ক্ষতি হয়েছে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকা।

মাকছুদ পাটোয়ারি বলেন, "এক বস্তা চাল কিনে দিয়েছিল একজন। আর ১৫ হাজার টাকা ছিল, সেটা দিয়ে চলছি। সামনে কী হবে বুঝতে পারছি না।"

"ইচ্ছে ছিল ঈদের পর গ্রামের বাড়ি শরীয়তপুরে ঘর উঠাবো। গ্রামে এখনও কোনো ঘর নেই। ছেলে বড় হচ্ছে, গ্রামে যাবো। সব শেষ হয়ে গেল," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার অগ্নিকাণ্ড / বঙ্গবাজার / ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বঙ্গবাজার পোড়ানোর ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা
  • পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারের নতুন মার্কেট ঘিরে আশায় বুক বাঁধছেন দোকান মালিকরা
  • অগ্নিকাণ্ডের বছরঘুরে এলেও ঈদে ব্যবসা জমেনি বঙ্গবাজারে
  • মার্কেট নির্মাণের আগ পর্যন্ত তাঁবু টাঙিয়ে ব্যবসা করতে চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা
  • ঈদের আগে জমেনি বঙ্গবাজার-নিউ সুপার মার্কেটের বেচাবিক্রি, ব্যবসায়ীরা দিশেহারা 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net