Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2023, 01:00 pm
Last modified: 18 April, 2023, 01:05 pm

Related News

  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ঈদ কার্ড: হারিয়েও ফিরে আসে বারবার
  • বঙ্গবাজার পোড়ানোর ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা
  • অগ্নিকাণ্ডের বছরঘুরে এলেও ঈদে ব্যবসা জমেনি বঙ্গবাজারে

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের কাছে টাকা পৌঁছে গেছে।
টিবিএস রিপোর্ট
18 April, 2023, 01:00 pm
Last modified: 18 April, 2023, 01:05 pm
ছবি / টিবিএস

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া জানান, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের কাছে টাকা পৌঁছে গেছে।

বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গত ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশেপাশের কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে এতে ৫ হাজারেরও বেশি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ দোকানই ছিল তৈরি পোশাক এবং জুতা-স্যান্ডেলের।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মালামাল ও অবকাঠামোগত প্রায় ৩০৩.০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে। 

অগ্নিকাণ্ডের কারণ হিসেবে সিগারেটের আগুন বা মশার কয়েলের সম্ভাব্যতার কথা উল্লেখ করেছে ঢাকা সিটি কর্পোরেশন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

এছাড়াও ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত আদর্শ মার্কেটের ৩য় তলার একটি অ্যামব্রয়ডারি টেইলার্স থেকে হয়েছে। 

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেট (গুলিস্তান ইউনিট, বঙ্গ ইউনিট, মহানগরী ইউনিট ও আদর্শ ইউনিট), মহানগর শপিং কমপ্লেক্স, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের মোট ৩,৮৪৫টি দোকানের ২৮৮.৩৫০ কোটি টাকার মালামাল এবং ১৪.৭০ কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। পাশাপাশি অ্যানেক্সকো টাওয়ারেরও অবকাঠামোগত ক্ষতি ধরা হয়েছে ১ কোটি টাকা।

তবে তদন্ত প্রতিবেদনে বলা হয়, অ্যানেক্সকো টাওয়ারের প্রতিনিধি জানিয়েছেন, উক্ত মার্কেটের প্রায় সব দোকানের বীমা রয়েছে বিধায় তারা এই মূহূর্তে ক্ষতিগ্রস্ত তালিকা দাখিল করার চিন্তা করছেন না।

বঙ্গবাজারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নপূর্বক অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে গত ৪ এপ্রিল তদন্ত কমিটি গঠন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত মঙ্গলবার তদন্তের প্রতিবেদন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে হস্তান্তর করে তদন্ত কমিটি।

৮ সদস্যের তদন্ত কমিটিতে অবশ্য ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা বা বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এতে বলা হয়েছে, আগুনে মোট ৩,৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগে এ সংখ্যা ছিল ৪,২০০।

গত ৪ এপ্রিল অগ্নিকাণ্ডের পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সংখ্যার এই অসঙ্গতি সম্পর্কে তদন্ত কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং তদন্ত কমিটি জমার আগে তা সংকলন করেছিল।

মেরিনা জানান, ডিএসসিসির কাছে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের তালিকা রয়েছে এবং তারা দোকান মালিক সমিতির নেতাদের দেওয়া তালিকার সাথে তা মিলিয়ে (ক্রসচেক) দেখেছে।

তিনি বলেন, তালিকায় অ্যানেক্সকো টাওয়ার ছাড়া বাকি সবগুলো ক্ষতিগ্রস্ত মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার অগ্নিকাণ্ড / বঙ্গবাজারে আগুন / ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী / ঈদ উপহার / প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
  • অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ঈদ কার্ড: হারিয়েও ফিরে আসে বারবার
  • বঙ্গবাজার পোড়ানোর ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা
  • অগ্নিকাণ্ডের বছরঘুরে এলেও ঈদে ব্যবসা জমেনি বঙ্গবাজারে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net