Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৫.২৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে গণপরিবহন প্ল্যাটফর্ম যাত্রী  

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
15 April, 2023, 02:05 pm
Last modified: 15 April, 2023, 02:16 pm

Related News

  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

৫.২৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে গণপরিবহন প্ল্যাটফর্ম যাত্রী  

কোম্পানিটি এখন গণপরিবহনে ডিজিটাল পেমেন্ট সুবিধা যুক্ত করার জন্য কাজ করছে। এটি কার্যকর হলে নগদ টাকার ওপর নির্ভর করা এই পুরো ব্যবস্থাটিই ক্যাশলেস অবস্থার দিকে ধাবিত হবে।
টিবিএস ডেস্ক
15 April, 2023, 02:05 pm
Last modified: 15 April, 2023, 02:16 pm
যাত্রীর ৩ প্রতিষ্ঠাতা: খন্দকার তাসওয়ার জাহিন, আজিজ আরমান এবং জিয়া উদ্দিন (বাম থেকে ডানে)

বাংলাদেশের গণপরিবহন নিয়ে কাজ করা স্টার্টআপ 'যাত্রী' সম্প্রতি এক বিনিয়োগ পাওয়ার মাধ্যমে ৫.২৫ মিলিয়ন ডলার তহবিল গঠন করেছে। 

এই বিনিয়োগের নেতৃত্বে রয়েছে সিঙ্গাপুর-ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এসবিকে টেক ভেঞ্চারস। এছাড়াও এএলএসএ, জেন্টিং ভেঞ্চারস, ডিভিসি এবং দোহা টেক অ্যাঞ্জেলসের মতো বৈশ্বিক বিনিয়োগকারীরাও এতে যোগ দিয়েছে বলে গত শনিবার (১৫ এপ্রিল) ঘোষণা করেছে কোম্পানিটি। এগুলো ছাড়াও রিফ্লেকট ভেঞ্চারস, ব্রেইন-ঠু-ফ্রি ভেঞ্চারস, টোকুমসেফ ক্যাপিটাল এবং সাবর ক্যাপিটালও পরবর্তীতে এই তালিকায় যোগ হয়েছে বলে জানা গিয়েছে।

প্রধান বিনিয়োগকারী এসবিকে টেকের উদ্যোগেই অন্য বিনিয়োগকারীরা এর সাথে যুক্ত হয়েছে, এবং এই নতুন ফান্ডের সহায়তায় যাত্রী তাদের সেবা আরও উন্নয়নে জোর দেবে এবং নতুন নতুন শহরে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে। 

২০১৯ সাল থেকে যাত্রী বাংলাদেশের গণপরিবহনের সমস্যাগুলো নিয়ে কাজ করছে, যাদের লক্ষ্য পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন এবং ডিজিটালাইজ করা। এর ফলে যাত্রী থেকে শুরু করে চালক এবং মালিক সবাই সুবিধা পাবে। 

এই প্রযুক্তি সেবায় চালক এবং মালিকরা একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে ঐ নেটওয়ার্কের সমস্ত যানের অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পাবেন। প্রত্যেকটি তথ্যকে ডিজিটাইজ করার ফলে সহজেই কোথায় বেশি যাত্রী রয়েছে, কোথায় বেশি চাপ রয়েহে তা চিহ্নিত করে সেখানে আরও বেশি যানবাহন নিয়োগ করতে পারবেন মালিকরা। এছাড়া যাত্রীরাও নির্ধারিত ভাড়া, স্বচ্ছতা এবং বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থার মধ্যে থেকে সুবিধামতো সেবা বাছাই করার সুবিধা পাবেন। 

কোম্পানিটি এখন গণপরিবহনে ডিজিটাল পেমেন্ট সুবিধা যুক্ত করার জন্য কাজ করছে। এটি কার্যকর হলে নগদ টাকার ওপর নির্ভর করা এই পুরো ব্যবস্থাটিই ক্যাশলেস অবস্থার দিকে ধাবিত হবে।

এসবিকে টেকনোলজির ম্যানেজিং পার্টনার এবং প্রধান বিনিয়োগকারী সোনিয়া বশির কবির জানান, "আমরা যাত্রীর মতো স্টার্টআপে বিনিয়োগ করতে বদ্ধপরিকর, যারা সমাজের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।"

তিনি জানান, "গণপরিবহন খাতের সাথে বিলিয়ন বিলিয়ন ডলার জড়িত। এই খাতটি তেমন কর্মদক্ষ নয়, প্রচুর অস্বচ্ছতা রয়েছে এবং এর সাথে ব্যাংকের সরাসরি সম্পর্ক নেই। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটি বাংলাদেশকে একটি স্মার্ট ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে নিয়ে যাবে। যাত্রীর এই উদ্যোগ দেখিয়েছে যে, প্রযুক্তির মাধ্যমে বিশালাকারের সমস্যা সমাধান করা সম্ভব।"

কাগজভিত্তিক হাতেলেখা রিপোর্টিংয়ের পরিবর্তে যাত্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম বাসপ্রতি দৈনিক বিক্রি ১৫-২৫% বাড়িয়ে দিয়েছে, যেটি এর আগে কর্মচারীদের চুরি বা ভুল হিসাবের কারণে মালিকপক্ষ পেত না। ইতিমধ্যেই কোম্পানিটির ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ১০০ মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। 

সম্প্রতি ঢাকা রোড ট্রান্সপোর্ট ঔনার্স অ্যাসোসিয়েশন যাত্রীকে তাদের ই-টিকেটিং পার্টনার হিসেবে ঘোষণা করেছে, যার ফলে ঢাকা শহরের ৫,৬৫০টি বাস এই সেবার আওতাধীন হয়েছে। এরপরেই সারাদেশের বাসমালিকরা যাত্রীর সেবা নেওয়ার দিকে আগ্রহী হয়েছেন। 

যাত্রীর সিইও আজিজ আরমান জানান, "বাসমালিক ও অপারেটরদের এই বাড়তে থাকা চাহিদা প্রমাণ করে বাংলাদেশের গণপরিবহন খাতের জন্য এই ডিজিটাল রূপান্তর কতটুকু প্রয়োজন ছিল। এই নতুন তহবিল আমাদের কাজকে আরও দ্রুতগতিতে করতে সাহায্য করবে। আমরা এখন পুরো ব্যবস্থার আরও উন্নয়ন করতে এর নতুন সংস্করণ বের করতে কাজ করছি।"

"আমাদেরকে সহযোগিতা ও আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য বাস মালিক, অপারেটর এবং যাত্রীদের প্রতি আমরা কৃতজ্ঞ।"

সহ-প্রতিষ্ঠাতা জিয়া উদ্দিন এবং খন্দকার তাসওয়ার জাহিনকে সাথে নিয়ে 'যাত্রী' স্টার্টআপ শুরু করেছিলেন আজিজ আরমান। বাংলাদেশের প্রযুক্তি, যাতায়াত এবং লজিস্টিকসে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন এই তিনজন। 

সূত্র: টিবিএস রিপোর্ট

Related Topics

টপ নিউজ

যাত্রী / গণপরিবহন / স্টার্টআপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net