Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মাদারীপুরে বাস দুর্ঘটনায় পরিবহন মালিকের বিরুদ্ধে পুলিশের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2023, 12:00 pm
Last modified: 20 March, 2023, 12:06 pm

Related News

  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 
  • দৌলতদিয়া ঘাটে যাত্রী নিয়ে বাস নদীতে: নিহত অন্তত ২, উদ্ধারকাজে ডুবুরি দল
  • মাদারীপুরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
  • মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার

মাদারীপুরে বাস দুর্ঘটনায় পরিবহন মালিকের বিরুদ্ধে পুলিশের মামলা

এদিকে, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
টিবিএস রিপোর্ট
20 March, 2023, 12:00 pm
Last modified: 20 March, 2023, 12:06 pm
ছবি / ফেসবুক থেকে সংগৃহীত

মাদারীপুরে বাস ভয়াবহ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু ও অনেকে আহত হওয়ার ঘটনায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষ ও অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিবচর হাইওয়ে পুলিশ।

রোববার (১৯ মার্চ) সকালে ঘটা এ দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটি ও বেপরোয়া গতির কারণ উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক সালমা বেগম।

পুলিশ জানিয়েছে, ঢাকাগামী বাসটি যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর আন্ডারপাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের; হাসপাতালে নেওয়ার পথে ২ জন এবং হাসপাতালে যাওয়ার পর আরও ৩ জন মারা যান। এছাড়া, আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ১৯ জনের মধ্যে এ পর্যন্ত ১৭ জনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, জেলা প্রশাসন নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

মাদারীপুর / যাত্রীবাহী বাস দুর্ঘটনা / বাস দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 
  • দৌলতদিয়া ঘাটে যাত্রী নিয়ে বাস নদীতে: নিহত অন্তত ২, উদ্ধারকাজে ডুবুরি দল
  • মাদারীপুরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
  • মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net