Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কর্পোরেট কর হার হ্রাস করুন: এনবিআরকে অ্যামটব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2023, 01:55 pm
Last modified: 12 March, 2023, 02:01 pm

Related News

  • বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল কলেজের করপোরেট কর হার ১০ শতাংশে নামানোর প্রস্তাব
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ

কর্পোরেট কর হার হ্রাস করুন: এনবিআরকে অ্যামটব

করারোপের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের পৃথক শ্রেণীভুক্ত না করে বরং অন্যান্য কোম্পানির সারিতে পুনর্বিন্যস্ত করা এবং সেই হারে কর হ্রাস করার দাবি জানানো হয়।
টিবিএস রিপোর্ট
12 March, 2023, 01:55 pm
Last modified: 12 March, 2023, 02:01 pm

আগামী অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর করপোরেট কর হার কমানো, ন্যূনতম টার্নওভার কর প্রত্যাহার ও সিমের ওপর আরোপিত ২০০ টাকা কর বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ (এএমটিওবি বা অ্যামটব)।

রবিবার (১২ মার্চ) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাব দেন সংগঠনটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদ (অব.)।

সভায় সভাপতিত্ব করেন এনবিআর সদস্য মোঃ মাসুদ সাদিক।

এসএম ফরহাদ বলেন, মোবাইল সেবাদাতাদের প্রবৃদ্ধি যত বাড়বে গ্রাহকেরা তত উৎকৃষ্ট মানের সেবা পাবে এবং সরকার বেশি বেশি করে রাজস্ব পাবে।

তিনি বলেন, 'আমাদের প্রস্তাব হলো ন্যূনতম কর অপসারণ বা হ্রাস। মোবাইল অপারেটরদের বার্ষিক সর্বমোট রাজস্ব প্রাপ্তির ২% ন্যূনতম কর হিসেবে প্রদান করতে হয় যা আয়কর আইনের সঙ্গে সাংঘর্ষিক। ব্যবসায় লোকসান সত্ত্বেও ন্যূনতম কর প্রদান করার অর্থ হলো, মূলধন হতে কর পরিশোধ করা যা ব্যবসা সম্প্রসারণের পক্ষে প্রতিবন্ধক।'

শিল্প টিকিয়ে রাখার পক্ষে ও সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করার লক্ষ্যে ন্যূনতম কর অপসারণ বা হ্রাসের বিকল্প নেই।

তিনি বলেন, 'করপোরেট করের উচ্চ হার হ্রাস করা প্রয়োজন। দেশে সাধারণ করপোরেট ট্যাক্স হার অতালিকাভুক্ত কোম্পানির জন্য ২৭.৫ % এবং তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০% থেকে ২২.৫ %।অথচ জরুরি সেবা হওয়া সত্ত্বেও বাংলাদেশ মোবাইল খাতের জন্য উচ্চহারে কর্পোরেট কর দিতে হয়। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মোবাইল অপারেটরদের ক্ষেত্রে করের হার ৪০% ও অতালিকাভুক্ত কোম্পানির জন্য ৪৫%।' 

তিনি বলেন, করারোপের ক্ষেত্রে মোবাইল অপারেটরদের পৃথক শ্রেণীভুক্ত না করে বরং অন্যান্য কোম্পানির সারিতে পুনর্বিন্যস্ত করা এবং সেই হারে কর হ্রাস করার দাবি জানাই।

তিনি বলেন, 'বাংলাদেশে যে কয়টি খাত সরকারকে সবচেয়ে বেশি রাজস্ব প্রদান করে মোবাইল খাত তার অন্যতম। আমাদের মনে রাখা দরকার যে, মোবাইল খাতের শীর্ষ তিন অপারেটরই বিদেশী বিনিয়োগকারী এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান অপরিসীম। মানুষের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট প্রাপ্তির প্রধান উৎস থেকে শুরু করে ব্যাংকিং, মোবাইল মানি, রাইড শেয়ারিং, ই- কমার্স, শিক্ষা, কিংবা ই-কুরিয়ারসহ সকল খাতই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোবাইলের উপর নির্ভরশীল। তারপরেও দেখা যায় যে, সরকার এই খাতে প্রতিবছর নতুন করে করারোপ করছে। মোবাইল খাতের কর ব্যবস্থাকে যৌক্তিকভাবে বিবেচনা করে এই খাতের প্রবৃদ্ধিকে উৎসাহিত করা না হলে তার প্রভাব আর সকল খাতের উপর পড়বে।'

সভায় এসএম ফরহাদ টেলিকম সংক্রান্ত আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্ক সংক্রান্ত ১৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন।  
 

Related Topics

টপ নিউজ

এনবিআর / অ্যামটব / কর্পোরেট কর / কর্পোরেট করহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল কলেজের করপোরেট কর হার ১০ শতাংশে নামানোর প্রস্তাব
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net