Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
৪ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে...

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2023, 11:20 am
Last modified: 11 March, 2023, 03:19 pm

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

৪ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে...

এরই মধ্যে, আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ঝুঁকিতে পড়েছে আমদানি-রপ্তানি পণ্য মজুদ থাকা পাশের নেমসন কন্টেইনার ডিপো। আগুন যাতে আরো ছড়াতে না পারে সেই চেষ্টাই করছেন দমকল কর্মীরা।
টিবিএস রিপোর্ট
11 March, 2023, 11:20 am
Last modified: 11 March, 2023, 03:19 pm

সীতাকুণ্ডে এবার তুলার গুদামে আগুন...

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে লাগা আগুন ৪ ঘন্টার বেশি সময় পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা করছে।

এরই মধ্যে, আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ঝুঁকিতে পড়েছে আমদানি-রপ্তানি পণ্য মজুদ থাকা পাশের নেমসন কন্টেইনার ডিপো। আগুন যাতে আরো ছড়াতে না পারে সেই চেষ্টাই করছেন দমকল কর্মীরা।

এদিকে তুলার গুদামে লাগা আগুনের উত্তাপ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় অনুভব করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপদে স্থানে সরতে শুরু করেছেন। আগুনের উত্তাপে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে।

ছবি: টিবিএস

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ সাহাব উদ্দিন টিবিএসকে বলে, গুদামটিতে ওয়েল্ডিং করার সময় ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা শুনেছি। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে।

জানা যায়, ছোট কুমিরার ১ একর ৯৪ শতক জায়গায় অবস্থিত গুদামটির মালিক সীতাকুণ্ডের এস এল শিপ ব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী লোকমান হোসেন। কয়েক বছর আগে তিনি গুদামটি ইউনিটেক্স গ্রুপকে ভাড়ায় দেন। এরপর থেকে ইউনিটেক্স গ্রুপ তাদের স্পিনিং মিলের তুলার জন্য গোডাউনটি ব্যবহার করে আসছে। প্রতিদিন ট্রাক যোগে টনে টনে তুলা সেখানে স্তূপ করা হতো।

শনিবার (১১ মার্চ) সকাল ১০:২৫ দশটায় গুদামটিতে হঠাৎ আগুন ধরে যায়। এসময় মুহুর্তেই তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। কুমিরা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে, আগুনের ভয়াবহতা বুঝতে পেরে তারা সীতাকুণ্ড ও আগ্রাবাদকে স্টেশনকেও খবর দেন।

ছবি: টিবিএস

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল টিবিএসকে বলেন, 'মাঝখানে আমরা পানি সংকটে পড়েছিলাম৷ ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। পরে পাশের নেমসন ডিপোর পানির ট্যাংক থেকে আমরা পাইপ সংযোগের মাধ্যমে পানি নেই। একইসাথে গ্রামের দু'টি পুকুরেও পাইপ লাগানো হয়৷ বর্তমানে এ দুটি উৎস থেকে আগুন নেভাতে পানির যোগান দেয়া হচ্ছে, যা দিয়ে আরও দুই ঘন্টা কাজ করা যাবে বলে আশা করছি। আগুন যাতে আশেপাশে ছড়াতে না পারে সে জন্য চারদিক থেকে পানি ছিটিয়ে আগুনের শিখাকে ঘিরে ফেলার চেষ্টা করছি আমরা। তবে ঠিক কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা এই মুহূর্তেই বলা সম্ভব না'।

জানতে চাইলে ইউনিটেক্স গ্রুপের পরিচালক (সম্পত্তি) ফারহান আহমেদ টিবিএসকে বলেন, 'এখনই কিছু বলতে পারছি না। একটু পরে আমরা মিডিয়ায় ব্রিফ করব। আশা করি, আপনারা আমাদের সহযোগিতা করবেন'।

এর আগে গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকা সীমা অক্সিজেন প্ল্যান্টে ভায়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়, আহত হন অন্তত ৩০ জন।

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net