Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
‘আদর্শ’-কে ১ ফেব্রুয়ারির আগে স্টল বরাদ্দের দাবি ৫৩ লেখকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2023, 08:25 pm
Last modified: 27 January, 2023, 08:35 pm

Related News

  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা

‘আদর্শ’-কে ১ ফেব্রুয়ারির আগে স্টল বরাদ্দের দাবি ৫৩ লেখকের

তারা মনে করেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আদর্শ-এর সঙ্গে যুক্ত প্রায় তিন শতাধিক লেখক ক্ষতিগ্রস্ত হবেন। আদর্শকে মেলার বাইরে রাখলে মতপ্রকাশের পরিবেশ আরও সংকুচিত হবে।
টিবিএস রিপোর্ট
27 January, 2023, 08:25 pm
Last modified: 27 January, 2023, 08:35 pm
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশনা সংস্থা 'আদর্শ'কে ১ ফেব্রুয়ারির আগেই স্টল বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন ৫৩ লেখক।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে আদর্শ থেকে প্রকাশিত বইয়ের লেখকেরা বাংলা একাডেমির প্রতি এ আহ্বান জানান।

তারা বলেন, মেলা পরিচালনা কমিটির মতে আদর্শ প্রকাশিত ফাহাম আব্দুস সালামের বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে বইটি বইমেলা ২০২৩-এর শর্তপূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই বাংলা একাডেমি আদর্শকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা লেখকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং একাডেমির একতরফা সিদ্ধান্তগ্রহণের নজির।

তারা মনে করেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আদর্শ-এর সঙ্গে যুক্ত প্রায় তিন শতাধিক লেখক ক্ষতিগ্রস্ত হবেন। আদর্শকে মেলার বাইরে রাখলে মতপ্রকাশের পরিবেশ আরও সংকুচিত হবে।

এছাড়া, একটি বইয়ের জন্য কেন আদর্শ প্রকাশনার আরও ৬০০ বই মেলায় প্রদর্শন বা বিক্রি করা যাবে না সে বিষয়েও বাংলা একাডেমি কর্তৃপক্ষ কথা বলার সুযোগ রাখেনি। যেখানে বাংলা একাডেমি লেখকদের চিন্তা ও মতপ্রকাশের অবাধ বিচরণ ক্ষেত্র হওয়ার কথা, সেখানে এ ধরনের সিদ্ধান্ত মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের মূল চেতনাকে আঘাত করছে বলে জানান ওই ৫৩ লেখক।

উদ্ভূত পরিস্থিতিতে অমর একুশে বইমেলায় আদর্শের অংশগ্রহণ নিশ্চিত করতে স্টল বরাদ্দ দেওয়ার বিকল্প নেই উল্লেখ করে ১ ফেব্রুয়ারির আগে এই অচলাবস্থার অবসান চেয়েছেন তারা।

বিবৃতিতে স্বাক্ষরকারী লেখকেরা হলেন: মুনির হাসান, রেজাউল হোসেন, রাগিব হাসান, মোহাম্মদ আজম, আশীফ এন্তাজ রবি, শেখ রোকন, আসিফ সিবগাত ভূঞা, চমক হাসান, মোত্তাসিন পাহলভী, ফরহাদ হোসেন মাসুম, উম্মে শায়লা রুমকি, কোচ কামরুল হাসান, মো. ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), গাজী মিজানুর রহমান, সাবিদিন ইব্রাহিম, শাহমান মৈশান, আজহারুল ইসলাম, এনামুল রেজা, পারভেজ আলম, অরুপ রাহী, জাভেদ পারভেজ, প্রলয় হাসান, এনামুল হক, গোলাম রাব্বী, মিশাল ইসলাম, রাতুল খান, মুবির চৌধুরী, মোহাম্মদ জিশান, হুমায়রা শ্যারন, ইশরাত ইরিনা, রফিক হারিরি, গাজী ইয়ার মোহাম্মদ, রাহিতুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী হিমালয়, শিপ্রা দেবনাথ, অনুপম দেবাশীষ রায়, তানভীর শাহরিয়ার রিমন, কল্লোল মোস্তফা, মোহসী হক, আলতাফ শাহনেওয়াজ, মাহবুব মোর্শেদ, সালাহ উদ্দিন শুভ্র, আলমগীর নিষাদ, রোকসানা আকতার রুপী, সোহেল হাসান গালিব, তন্ময় ইমরান, কামরুল আহসান, এহসানুল ইসলাম, আনোয়ার ইকবাল, আফসানা বেগম, ফেরদৌস আরা রুমী, উম্মে মাইসুন এবং এহসান মাহমুদ।

Related Topics

টপ নিউজ

প্রকাশনা / আদর্শ প্রকাশনা / বইমেলা / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net