Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নির্বাচনের আগে নতুন কোনো সড়ক নয়: ওবায়দুল কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2023, 11:35 am
Last modified: 26 January, 2023, 11:35 am

Related News

  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়তে বললেন বাণিজ্যমন্ত্রী
  • মন্ত্রণালয়ের কোনো বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী 
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে নতুন কোনো সড়ক নয়: ওবায়দুল কাদের

মন্ত্রী বলেন, “আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোই মেরামত করতে চাই।"
টিবিএস রিপোর্ট
26 January, 2023, 11:35 am
Last modified: 26 January, 2023, 11:35 am

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সারাদেশের কোথাও নতুন কোনো সড়ক না করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশনা দেন তিনি। পরে সংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

ওবায়দুল কাদের বলেন, "আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো মেরামত করতে চাই। ব্যবহার যোগ্য করতে চাই। যেগুলো আছে সেগুলো মেরামত করা, সংরক্ষণ করা আমাদের প্রথম ও প্রধান কাজ।"

তিনি বলেন, "ছোট ছোট যান যেমন- মোটরসাইকেল, ঢাকা শহরে অনেক নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা। ঢাকায় চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করছে। কিন্তু মফস্বলে মোটরসাইকেলে কারও মাথায় হেলমেট থাকে না। এ বিষয়গুলো দেখার জন্য বলেছি।"

এদিকে, রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ নির্দেশ দেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।

নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, "নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।"

দেশে চালের সর্বকালের সর্বোচ্চ মজুত আছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না; হওয়ার কোনো সুযোগ নেই। 

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

চালের এত মজুত তবুও দাম কমছে না কেনো, জানতে চাইলে মন্ত্রী বলেন, "চালের দাম যাদের জন্য অসহনীয় তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ আছে। অতএব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো আছে। তবে খাদ্যের অপচয় যেন রোধ হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।"

দেশে অন্যান্য সময়ের তুলনায় কৃষি উৎপাদন চারগুণ বেড়েছে বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, "বর্তমানে ধান, গম, ভুট্টাসহ ৪ কোটি ৭০ লাখ টন খাদ্য উৎপাদন করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের খাদ্য উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ টন, যা বর্তমানে চারগুণ বেড়েছে।"

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মন্ত্রী আরও বলেন, "আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের চ্যালেঞ্জ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। দেশের মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে না। তবে সবকিছুরই উৎপাদন বেড়েছে।"
 
Related Topics

টপ নিউজ

ডিসি / ওবায়দুল কাদের / সড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়তে বললেন বাণিজ্যমন্ত্রী
  • মন্ত্রণালয়ের কোনো বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী 
  • জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net