Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
শীতের তীব্রতায় উত্তরাঞ্চলে বেড়েছে কাঁচা মরিচের দাম

বাংলাদেশ

খোরশেদ আলম
09 January, 2023, 11:15 pm
Last modified: 09 January, 2023, 11:19 pm

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

শীতের তীব্রতায় উত্তরাঞ্চলে বেড়েছে কাঁচা মরিচের দাম

বগুড়া শহরের পাইকারি রাজাবাজার ও ফতেহআলী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আগের দিন রোববার একই মরিচ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৮০ টাকা দরে।
খোরশেদ আলম
09 January, 2023, 11:15 pm
Last modified: 09 January, 2023, 11:19 pm
ছবি: টিবিএস

প্রায় সপ্তাহজুড়ে বয়ে চলা শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের মরিচের বাজারে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৩০ থেকে এক লাফে বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা দরে। সোমবার (৯ জানুয়ারি) বগুড়া ও আশপাশের কয়েকটি শহরে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে।

ব্যবসায়ীদের ভাষ্য, প্রতি বছর এই সময়ে মরিচের দাম কিছুটা বাড়ে। তবে এবার শৈত্যপ্রবাহের কারণে দাম বেশি বেড়েছে। কৃষি অফিস সূত্রও একই কথা বলছে। তারা জানান, শীতের তীব্রতায় মরিচের দাম বেড়েছে। তবে মরিচ চাষে ঘাটতি নেই।

বগুড়া শহরের পাইকারি রাজাবাজার ও ফতেহআলী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আগের দিন রোববার একই মরিচ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৮০ টাকা দরে।

কাঁচা মরিচ ব্যবসায়ীরা জানান, জেলার নিজস্ব আবাদ ছাড়াও বাইরের জেলাগুলো থেকে বগুড়ায় বড় পরিমাণে মরিচ সরবরাহ হয়। কিন্তু টানা শৈত্যপ্রবাহে এই সরবরাহ ব্যহত হয়েছে।

রাজাবাজারের মরিচ ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান, অল্প কয়েকদিনের মধ্যে জেলার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি,  সোনাতলার পাকুল্লা এবং চরপাড়া থেকে দেশি কাঁচা মরিচ বাজারে আসবে। এতে মরিচের দাম কমে আসবে।

তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আলমাস কবির বলেন, 'মরিচ কেন সবকিছুর দামই বিক্রেতদের মর্জিমতো ওঠানামা করে। আমাদের পেট আছে তাই খেতে হয়। ৩০ থেকে ৩৫ টাকার মরিচ রাতারাতি ৬০ টাকা হয়ে যায়, ব্যাপারটা হাস্যকর।'

রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, 'উৎপাদনের পালাবদলে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত আমরা বাজার মনিটরিং করছি। মরিচের সরবারহ আপাতত কম আছে। আশাকরি এক সপ্তাহের মধ্যে দাম কবে আসবে।'

নওগাঁ সদরের ভীমপুর বাজারে সোমবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। ভীমপুর গ্রামের কৃষক মোকাব্বর আলী জানান, এখন তো মরিচের মৌসুম নয়। দাম বৃদ্ধি হওয়া স্বাভাবিক। তবে এবার কুয়াশা আর শীতের কারণে দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, জেলায় এবার ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তবে এই আবাদের পাশাপাশি চাহিদার অন্তত ৫০ শতাংশ কাঁচা মরিচ বাইরের জেলা থেকে আসে।

উপ সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, মূলত আবহাওয়ার কারণে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। শীত তীব্র হওয়ায় অনেক কৃষকই জমি থেকে মরিচ উত্তোলন করেননি।

Related Topics

টপ নিউজ

মরিচ / কাঁচা মরিচ / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net