Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
দাবি আদায় না করে ঘরে ফিরব না: সিলেটে বিএনপি ভাইস চেয়ারম্যান শাহজাহান

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
24 December, 2022, 08:20 pm
Last modified: 24 December, 2022, 08:21 pm

Related News

  • গণমিছিলে অংশ নিতে জমায়েত বিএনপি নেতাকর্মীরা 
  • বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে অংশ নিতে জমায়েত বিএনপি নেতাকর্মীরা 
  • আজ ঢাকার দুই অংশে বিএনপির গণমিছিল
  • শুক্রবার রাজধানীতে গণমিছিলের ঘোষণা বিএনপির
  • বিএনপির পদযাত্রায় হামলা, গ্রেপ্তার ও পুলিশি বাধার অভিযোগ

দাবি আদায় না করে ঘরে ফিরব না: সিলেটে বিএনপি ভাইস চেয়ারম্যান শাহজাহান

“আওয়ামী লীগ দমন নিপিড়নের নামে চরম মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। এসব ঘটনায় এই দেশের জনগণ হিসেবে আমরাও লজ্জিত হচ্ছি। এরজন্য বাংলাদেশ দায়ী নয়, দেশের জনগণ দায়ী নয়। বরং দায়ী এই ফ্যাসিবাদী সরকার। অতি শিগগিরই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে,” বলেন তিনি।
সিলেট প্রতিনিধি
24 December, 2022, 08:20 pm
Last modified: 24 December, 2022, 08:21 pm
ছবি- টিবিএস

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলন ও বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজ সিলেটে গণমিছিল করেছে বিএনপি।

শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে জেলা ও মহানগর বিএনপির গণমিছিল অনুষ্ঠিত করে। নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

গণমিছিল পরবর্তী পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারাবন্দি করে সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার পায়তারা করছে।"

তিনি বলেন, "দেশের জনগণ সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে। জুলুম ও নির্যাতন করে জনতার এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।"

"চলমান আন্দোলনের মাধ্যমেই সকল রাজবন্দিকে মুক্ত করে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। জনগণের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।"

তিনি আরো বলেন, "বিএনপির কর্মসূচিগুলোতে জনতার জোয়ার নামে। ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিনিয়তই রাজপথে প্রতিবাদ করে যাচ্ছি। দেশে যে স্বৈরতন্ত্র ও অপশক্তি বিদ্যমান রয়েছে, আমরা সেই অপশক্তিকে উৎখাত করার জন্য আন্দোলন করে যাচ্ছি।"

"আওয়ামী লীগ দমন নিপিড়নের নামে চরম মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। এসব ঘটনায় এই দেশের জনগণ হিসেবে আমরাও লজ্জিত হচ্ছি। এরজন্য বাংলাদেশ দায়ী নয়, দেশের জনগণ দায়ী নয়। বরং দায়ী এই ফ্যাসিবাদী সরকার। অতি শিগগিরই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।"

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী প্রমূখ।

এছাড়াও গণমিছিলে সিলেটে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা, পৌর, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন।
 

 

Related Topics

টপ নিউজ

বিএনপির গণমিছিল / বিএনপির ভাইস-চেয়ারম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • গণমিছিলে অংশ নিতে জমায়েত বিএনপি নেতাকর্মীরা 
  • বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে অংশ নিতে জমায়েত বিএনপি নেতাকর্মীরা 
  • আজ ঢাকার দুই অংশে বিএনপির গণমিছিল
  • শুক্রবার রাজধানীতে গণমিছিলের ঘোষণা বিএনপির
  • বিএনপির পদযাত্রায় হামলা, গ্রেপ্তার ও পুলিশি বাধার অভিযোগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net