Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
গাইবান্ধা তদন্ত প্রতিবেদন, সিদ্ধান্ত আগামী সপ্তাহেই: ইসি আনিছুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2022, 10:35 am
Last modified: 17 November, 2022, 10:37 am

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

গাইবান্ধা তদন্ত প্রতিবেদন, সিদ্ধান্ত আগামী সপ্তাহেই: ইসি আনিছুর

“সবাই তো আর একই অপরাধে অপরাধী হবেন না। আইন-বিধি অনুযায়ী অপরাধের মাত্রা দেখে শাস্তিটা নির্ধারণ করা হবে,” বলেন তিনি
টিবিএস রিপোর্ট
17 November, 2022, 10:35 am
Last modified: 17 November, 2022, 10:37 am

গাইবান্ধা উপ নির্বাচনে অনিয়মের পুরো তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

অনিয়মে জড়িতদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি জানান।

বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালযয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্বাচন কমিশনার বলেন, "আগামী সপ্তাহের মধ্যে সবকিছু পেয়ে যাবেন আপনারা। আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানিয়ে দেবো কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।"

"সবাই তো আর একই অপরাধে অপরাধী হবেন না। আইন-বিধি অনুযায়ী অপরাধের মাত্রা দেখে শাস্তিটা নির্ধারণ করা হবে।"

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ঢাকা থেকে সিসি ক্যামেরায় পুরো আসনের এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

এরপর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অনিয়মে সম্পৃক্তদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন।

তবে ৫১টি কেন্দ্রের তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে সিইসি গত ৫ নভেম্বর বলেছিলেন, বাকি ৯৪টি কেন্দ্রের তদন্ত প্রতিবেদনও এক সপ্তাহের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

প্রথম ধাপে তদন্ত কমিটি ছয় শতাধিক ব্যক্তির সাক্ষ্য নিয়ে ৬০০ পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছিল। এরপর বাকি কেন্দ্রগুলো পযবেক্ষণ করে দ্বিতীয় ধাপের প্রতিবেদন রোববার সিইসির কাছে দেয় তদন্ত কমিটি।

"দুটো রিপোর্টের প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে। প্রথম অংশের জন্য আমরা প্রত্যেকে মতামত দিয়েছি। দ্বিতীয় অংশ দেখে চূড়ান্ত মন্তব্য করা হবে। সকলের মন্তব্য সমন্বয় করে সিদ্ধান্ত আসবে," জানান ইসি আনিছুর।

অনিয়মে জড়িতদের শাস্তির বিষয়ে তিনি বলেন, "শাস্তি কী হবে সেটা আইন ও বিধিতে স্পষ্ট করা আছে। কোথাও বিভাগীয় ব্যবস্থা হবে। কোথাও মামলা হবে। ফৌজদারী অপরাধ করলে তো বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে না। অনিয়মের শাস্তি আইন ও বিধিতে যেটা আছে সেটাই হবে।"

"অনিয়মে সর্বোচ্চ শাস্তি থাকে, আবার সর্বনিম্ন শাস্তিও থাকে। অপরাধের মাত্রা দেখে শাস্তি দিতে হবে।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের কোনো চাপ নেই। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি হবে না- এককভাবে বলতে পারবো না। এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি সিদ্ধান্ত নেবে প্রকাশ করা হবে কিনা।"

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের প্রচেষ্টা থাকবে জানিয়ে তিনি বলেন, "তফসিল ঘোষণা হলে পুরোটাই ইসির নিয়ন্ত্রণ আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার করবো, প্রচেষ্টা নেবো।"

Related Topics

টপ নিউজ

ইসি / ইসি আনিস / গাইবান্ধা-৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net