Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
তুমব্রু সীমান্তে মাদক অভিযানে ডিজিএফআই কর্মকর্তা ও রোহিঙ্গা নারী নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2022, 02:00 pm
Last modified: 15 November, 2022, 02:09 pm

Related News

  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

তুমব্রু সীমান্তে মাদক অভিযানে ডিজিএফআই কর্মকর্তা ও রোহিঙ্গা নারী নিহত

অভিযান চলাকালে গোলাগুলিতে এক র‍্যাব কর্মকর্তা আহত হন।
টিবিএস রিপোর্ট
15 November, 2022, 02:00 pm
Last modified: 15 November, 2022, 02:09 pm
প্রতীকী ছবি/ সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে নোম্যানসল্যান্ডে গতকাল সোমবার রাতে র‍্যাব ও ডিজিএফআই'র অভিযানের সময় মাদক 'চোরাচালানিদের' গুলিতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা ও একজন রোহিঙ্গা প্রসূতি নারী নিহত হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে ডিজিএফআই কর্মকর্তা নিহতের তথ্য জানা যায়। 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে র‍্যাব ও ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান চলাকালে 'মাদক চোরাচালানকারীদের' সঙ্গে সংঘর্ষ হয় বলে উল্লেখ করা হয় এই বিজ্ঞপ্তিতে।

'এতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (যিনি নৌবাহিনীর কর্মকর্তাও ছিলেন) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন।' 

এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

গোলাগুলি চলাকালে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি দিল মোহাম্মদ।

নিহত সাজেদা বেগম (২০) তুমব্রু সীমান্তের কোনাপাড়ায় শূণ্যরেখায় অবস্থান করা রোহিঙ্গা আশ্রয়শিবিরে বাসিন্দা। মাত্র সাত দিন আগেই তার বাচ্চা হয়েছিল। 

মঙ্গলবার সকালে কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (দল নেতা) দিল মোহাম্মদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলেন, গতকাল সোমবার সাড়ের ছয়টা থেকে সাতটার মধ্যে শূণ্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় শত রাউন্ড গুলির শব্দ আসে। 

বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা জানিয়ে দিল মোহাম্মদ বলেন, 'শূণ্যরেখায় থাকা রোঙ্গিাদের সবসময় ভয় আতঙ্ক নিয়ে থাকতে হয়। কখন কী ঘটে ঠিক নাই। মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনে পালিয়ে এসে এখানেও আমাদের নিরাপদ নাই।' 

শূণ্যরেখার এই আশ্রয়শিবিরে ৬২১টি পরিবারে ৪ হাজার ২৮০ জনের মত রোহিঙ্গা শরনার্থী রয়েছে। 

Related Topics

টপ নিউজ

তুমব্রু সীমান্ত / গোলাগুলি / নিহত / র‍্যাব / ডিজিএফআই / রোহিঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net