Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মহাসড়কে মোটরসাইকেল বন্ধ: থাকছে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 November, 2022, 09:20 pm
Last modified: 14 November, 2022, 09:22 pm

Related News

  • ট্রাম্পের নির্বাহী আদেশ: ট্রাকচালকদের অবশ্যই ইংরেজি বলতে হবে
  • এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২০ শতাংশ বেড়ে ৩৮৫: রোড সেফটি ফাউন্ডেশন
  • কৃষি ও সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাংক থেকে ৮৫৮ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ 
  • ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না: ওবায়দুল কাদের
  • মোটরসাইকেল নিয়ন্ত্রণে আসছে নীতিমালা, শহরে সর্বোচ্চ গতি ৩০ কিমি

মহাসড়কে মোটরসাইকেল বন্ধ: থাকছে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায়

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন,  ‘চলমান নানান বিষয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভার এজেন্ডার মধ্যে থাকবে। ফলে মহাসড়কে মোটরসাইকেল বন্ধের বিষয়ে-ও আলোচনা হতে পারে”। 
টিবিএস রিপোর্ট 
14 November, 2022, 09:20 pm
Last modified: 14 November, 2022, 09:22 pm
সংগৃহীত প্রতীকী ছবি

এক বছরের বেশি সময় বিরতির পর  দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার সর্বোচ্চ সংস্থা জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে। 

বৈঠকে আলোচিত অন্যান্য বিষয়ের সাথে থাকছে, দুর্ঘটনা রোধে মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার বিষয়। 

সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন,  'চলমান নানান বিষয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভার এজেন্ডার মধ্যে থাকবে। ফলে মহাসড়কে মোটরসাইকেল বন্ধের বিষয়ে-ও আলোচনা হতে পারে"। 

এদিকে বিআরটিএ'র সূত্র জানিয়েছে, সভায় গুরুত্বপুর্ণ যেসব বিষয়ের ওপর আলোচনা হতে পারে তার মধ্যে আছে- নিরাপদ সড়কসংক্রান্ত কৌশলগত পরিকল্পনা ২০২১-২০২৪, ইতোমধ্যে পরিত্যাক্ত ঘোষিত যানবাহনের কোনো নিবন্ধন না দেওয়া, সড়ক দুর্ঘটনা কমানোর বিষয় ইত্যাদি।  

বিআরটিএ'র কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিন এই সভা না হওয়ার কারণে 'জাতীয় সড়ক নিরাপত্তার কৌশলগত কর্মপরিকল্পনা'র অনুমোদন প্রক্রিয়াও আটকে আছে। তাই সভায় এটার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে সেটা নির্ভর করছে এনআরএসসি সদস্যদের মতামতের ওপর। 

যদিও প্রতি ৬ মাস পর পর কিংবা কাউন্সিল প্রধানের ইচ্ছায় এনআরএসসির বৈঠক হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু, করোনার কারণে তা দীর্ঘদিন স্থগিত রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভা ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।

এর দীর্ঘদিন পরে আগামীকাল ১৫ নভেম্বর এনআরএসসি'র ২৯তম সভা হচ্ছে। এতে উপস্থিত থাকবেন, কাউন্সিলের প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীতে বিআরটিএ'র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) / মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ / সড়ক নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ট্রাম্পের নির্বাহী আদেশ: ট্রাকচালকদের অবশ্যই ইংরেজি বলতে হবে
  • এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২০ শতাংশ বেড়ে ৩৮৫: রোড সেফটি ফাউন্ডেশন
  • কৃষি ও সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাংক থেকে ৮৫৮ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ 
  • ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না: ওবায়দুল কাদের
  • মোটরসাইকেল নিয়ন্ত্রণে আসছে নীতিমালা, শহরে সর্বোচ্চ গতি ৩০ কিমি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net