Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
শুল্কায়ন জটিলতায় গম-চাল নিয়ে সাগরে ভাসছে ৪ জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2022, 03:50 pm
Last modified: 12 November, 2022, 03:54 pm

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

শুল্কায়ন জটিলতায় গম-চাল নিয়ে সাগরে ভাসছে ৪ জাহাজ

২৪ ঘন্টার মধ্যে খাদ্য পণ্য শুল্কায়নের সরকারি নির্দেশনা থাকলেও এই পণ্য খালাসে কাস্টমই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুল্কায়ন না হওয়ায় চারটি জাহাজের ডেমারেজ চার্জ (ক্ষতিপূরণ) বাবদ ২ লাখ ৯০ হাজার ডলার গুনতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।
টিবিএস রিপোর্ট
12 November, 2022, 03:50 pm
Last modified: 12 November, 2022, 03:54 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস

প্রায় ১ লাখ টন গম ও ৫ হাজার ৩০০ টন চাল নিয়ে গত চারদিন ধরে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে ৪টি জাহাজ ভাসলেও কাস্টমসের শুল্কায়ন জটিলতায় তা ছাড় করতে পারছেন না আমদানিকারকরা। সরকারি পর্যায়ে আমদানি এসব পণ্যের বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট বার বার কাস্টমস অফিসে গেলেও ডেস্কে খুঁজে পাচ্ছেন না কর্মকর্তাদের।
 
২৪ ঘন্টার মধ্যে খাদ্য পণ্য শুল্কায়নের সরকারি নির্দেশনা থাকলেও পণ্য খালাসে কাস্টমই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

অন্যদিকে, এ বাবদ প্রতিদিন গুনতে হচ্ছে ক্ষতিপূরণ। শুল্কায়ন না হওয়ায় চারটি জাহাজের ডেমারেজ চার্জ (ক্ষতিপূরণ) বাবদ ২ লাখ ৯০ হাজার ডলার গুনতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্ট। প্রতিদিন বাড়ছে এ ডেমারেজের পরিমাণ। 

সরকারি গম আমদানির সঙ্গে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিং লাইন-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আকবর টিবিএসকে বলেন, শুল্কায়নের জন্য সিএন্ডএফ এজেন্ট এবং খাদ্যবিভাগের কর্মকর্তারা শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে কাস্টমসে বসে আছে। তবে সকাল ১১ টা পর্যন্ত কাস্টমসের শুল্কায়ন সংশ্লিষ্ট গ্রুপ ৮ এর দরজা কেউ খোলেনি। রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা কেউই আসেননি বলে উল্লেখ করেন তিনি।
 
তিনি অভিযোগ করেন, কাস্টমসের শুল্কায়ন সেকশন ৮ এবং শুল্কায়ন সেকশন ৬-এর কর্মকর্তাদের অহেতু হয়রানির কারণে একদিনের কাজ ৫ দিনেও শেষ হয়না ঠিকমতো। 

"কয়েকজন কর্মকর্তার কারণে পণ্যগুলো সময়মতো খালাস করা যায়না। ফলে ডেমারেজ বাবদ আমাদের লাখ লাখ ডলার গুনতে হয়," বলেন তিনি। 

শুল্কায়নের জন্য কাস্টম হাউসে উপস্থিত থাকা খাদ্য বিভাগের ফুড ইন্সপেক্টর মোহাম্মদ মহিউদ্দিন শনিবার দুপুর ১২ টায় টিবিএসকে বলেন, "আমরা সকাল থেকে কাস্টমসে বসে আছি। কিন্তু দুপুর ১২ টায় পর্যন্ত কাস্টমসের কোনো কর্মকর্তার দেখা পাচ্ছিনা। শুল্কায়ন করতে না পরায় ইউক্রেন থেকে আসা গমের খালাস শুরু করা যাচ্ছেনা।"

এদিকে, এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফায়জুর রহমানের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগোযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

অন্যদিকে শিপিং লাইন এর তথ্য মতে, খাদ্য বিভাগের ঊর্ধতন কর্মকর্তা চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে শুল্কায়নের বিষয়টি অবহিত করলেও কাস্টমসের পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছেনা। ইউক্রেন থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে ম্যাগনাম ফরচুন জাহাজ বহিনোঙরে এসেছে আজ ৪ দিন। 

এ পণ্য খালাস করতে না পারায় প্রতিদিন জাহাজ ভাড়া বাবদ ৩০ হাজার ডলার ডেমারেজ জমা হচ্ছে। গত ৪ দিনের হিসাবে ডেমারেজের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ডলার।

বিকেএমইএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা এইচ এস কোড সংক্রান্ত জটিলতা। এ ধরনের জটিলতা সৃষ্টির কোনো যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন তিনি। 

"এই জটিলতা তৈরি করে সরকার কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের কোনো লাভ নেই; বরং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন," বলেন তিনি।

এদিকে, ৪৯ হাজার ৪০০ টন গম নিয়ে এমভি ভেরুদা নামের জাহাজটি গত ৭ নভেম্বর রাশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে গম খালাস শুরু হয়েছে। শুল্কায়ন করতে দেরি হওয়ায় এই জাহাজটিও ৪ দিন অলস বসে ছিল বহিনোঙরে। অলস বসে থাকায় জাহাজটির ভাড়া বাবদ ১ লাখ ২০ হাজার ডলার ডেমারেজ গুনতে হবে শিপিং এজেন্টকে। 

সেভেন সিজ শিপিং এজেন্ট এর তথ্য মতে, শুল্কায়ন না হওয়ায় মিয়ানমার থেকে ২ হাজার ৬৫০ টন চাল নিয়ে গত ৭ নভেম্বর এমসিএল-৭ এবং একই পরিমাণ চাল নিয়ে এমসিএল-১৯ গত ৮ নভেম্বর বহিনোঙরে পৌঁছালেও জাহাজ দুইটির পণ্য খালাস করা সম্ভব হয়নি। এই জাহাজ দুটিও সাগরে অলস ভাসছে। 

ছোট আকারের জাহাজগুলোকে ডেমারেজ বাবদ গুনতে হয় প্রতিদিন ৫ হাজার ডলার। সেই হিসেবে এ জাহাজ দুটিকে ইতোমধ্যেই প্রায় ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে বলে জানান সেভেন সিজ-এর ব্যবস্থাপনা পরিচালক।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / শুল্কায়ন জটিলতা / খাদ্যপণ্য / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net