Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চলতি বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড ৪,৯৪১ জন কর্মী পাঠাবে বাংলাদেশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2022, 04:00 pm
Last modified: 24 November, 2022, 03:56 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • মানসিক ভারসাম্য হারিয়ে রিজিয়া বেগম ফিরে পেলেন পরিবার, কিন্তু তারপর?

চলতি বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড ৪,৯৪১ জন কর্মী পাঠাবে বাংলাদেশ 

এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২৩৫৫ জন বাংলাদেশি কর্মী ইপিএস কর্মসূচির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যান। কোরিয়ার ইপিএস সিস্টেম এবং বিদেশি কর্মী নীতি আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও) কর্তৃক স্বীকৃত।
টিবিএস রিপোর্ট
08 November, 2022, 04:00 pm
Last modified: 24 November, 2022, 03:56 pm
অভিবাসী কর্মীগণ। ছবি: ইউএনবি

চলতি বছর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ৪,৯৪১ কর্মী পাঠিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ইপিএস কর্মীদের গ্রহণ স্থগিত রাখে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, উভয় দেশেই মহামারির প্রকোপ কিছুটা কমে আসলে গত বছরের ডিসেম্বর থেকে আবারও কর্মী নেওয়া শুরু করে দক্ষিণ কোরিয়ার সরকার।

সেই সাথে বাংলাদেশ থেকে কর্মীরা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে এবং দেশটিতে পৌঁছানোর পরে কঠোর কোয়ারেন্টাইন মেনে চলার নিয়মও জারি করা হয়।

২০২২ সালে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে ১,৯৪১ কর্মী নেওয়ার কোটা ঘোষণা করে এবং বোয়েসেল তা ছয় সপ্তাহের মধ্যেই পূরণ করে। সে কারণেই আরও দুই ধাপে অতিরিক্ত কোটা ঘোষনা করে দক্ষিণ কোরিয়া। বোয়েসেল প্রত্যাশা করছে,  চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তারা এই কোটা পূরণ করতে পারবে।  

২০০৮ সালে বাংলাদেশে এই ইপিএস কর্মসূচি শুরু করে দক্ষিণ কোরিয়া। এরপরে সবকিছু পরিকল্পনা মোতাবেক চললে, দেশটিতে নিযুক্ত মোট বাংলাদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ হবে।

এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২৩৫৫ জন বাংলাদেশি কর্মী ইপিএস কর্মসূচির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যান। কোরিয়ার ইপিএস সিস্টেম এবং বিদেশি কর্মী নীতি আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও) কর্তৃক স্বীকৃত।

কোরিয়ায় উচ্চ বেতন, সমান শ্রম অধিকার এবং বিদেশী কর্মীরা (বিদেশী কর্মীদের জন্যে প্রযোজ্য) চারটি প্রধান বীমা (প্রস্থান গ্যারান্টি বীমা, গ্যারান্টি বীমা, রিটার্ন খরচ বীমা, এবং দুর্ঘটনা বীমা) সাবস্ক্রাইব করতে পারেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এযাবত ২৫,৮৭৭ বাংলাদেশি কর্মী ইপিএস সিস্টেমের মাধ্যমে দক্ষিণ  কোরিয়া গিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্স প্রবাহ ছিল ১৩৫.৪৬ মিলিয়ন ডলার। এর ফলে দক্ষিণ কোরিয়া রেমিট্যান্স আয়ের ১৫টি প্রধান উৎসের মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

দুই সরকারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার পর ২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাচ্ছে বোয়েসেল।

Related Topics

টপ নিউজ

অভিবাসী কর্মী / দক্ষিণ কোরিয়া / বোয়েসেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • মানসিক ভারসাম্য হারিয়ে রিজিয়া বেগম ফিরে পেলেন পরিবার, কিন্তু তারপর?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net