Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বরিশালে বিএনপির সমাবেশ: পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2022, 09:35 pm
Last modified: 04 November, 2022, 09:42 pm

Related News

  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার

বরিশালে বিএনপির সমাবেশ: পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ  

যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো গণপরিবহন না পাওয়ায় তারা গুরুত্বপূর্ণ নানা কাজে যেতে পারছেন না।
টিবিএস রিপোর্ট
04 November, 2022, 09:35 pm
Last modified: 04 November, 2022, 09:42 pm
ছবি: টিবিএস

বরিশালে বিএনপির সমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার দুদিনের পরিবহন ধর্মঘটের ফলে বরিশাল নগরী কার্যত দেশের অন্যান্য অঞ্চলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ধর্মঘটের ফলে বাস, লঞ্চসহ গণপরিবহন বন্ধ থাকলেও কীর্তনখোলা নদীতে ভাড়া করা লঞ্চ ও ট্রলারে চড়ে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন বিএনপি'র নেতাকর্মীরা। একটি ডাবল ডেকার লঞ্চে চড়ে কীর্তনখোলা নদীর তীরে বিএনপি'র সমাবেশের পাশে কয়েকশ নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

তবে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তির সীমা ছাড়িয়ে গেছে সাধারণ মানুষের। যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো গণপরিবহন না পাওয়ায় তারা গুরুত্বপূর্ণ নানা কাজে যেতে পারছেন না।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে পটুয়াখালী যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী মজিবুর রহমান। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও যখন কোনো গাড়ি পেলেন না, তখন একটি পেডেল রিকশা ভাড়া করে কিছুদূর এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। পিরোজপুর থেকে বিভিন্ন থ্রি হুইলারে রূপাতলী বাসস্ট্যান্ডে এসেছেন মজিবুর এবং পিরোজপুর পর্যন্ত এসেছেন বাসে করে।

অন্যদিকে, ঝালকাঠি থেকে রিকশায় অসুস্থ বাবাকে নিয়ে একই জায়গায় এসেছেন আবদুল্লাহ। বরিশালের সবগুলো বাসস্ট্যান্ডেই একই ভোগান্তির শিকার হচ্ছেন  শত শত মানুষ।

বরিশাল নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নিয়মিত অনেক রোগী এলেও, শুক্রবার সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আনাগোনা ছিল খুবই কম।

তবে পরিবহন ধর্মঘটকে নিজেদের জন্য কোনো বাধাই মনে করছেন না বিএনপির নেতাকর্মীরা। ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু বলেন, "আমরা মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আগেই লঞ্চ ভাড়া করেছি। একতলা লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও ডাবল ডেকার লঞ্চ চলছে।"

তারা লঞ্চটিতে খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন এবং নেতাকর্মীরা আজ রাতে লঞ্চেই থাকবেন বলে জানান তিনি। প্রায় দুই হাজার নেতাকর্মী লঞ্চে এসেছেন এবং বৈঠক শেষে লঞ্চে ফিরবেন।

এদিকে, বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে ট্রলারে করে আসছেন কয়েক হাজার নেতাকর্মী। বরিশাল শহর কীর্তনখোলা নদীবেষ্টিত হওয়ায় তারা নদীর তীরে যেকোনো সুবিধাজনক জায়গায় নামতে পা্রছেন।

রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন,  "আমাদের নেতাকর্মীদের নৌ-রুট ব্যবহার করতে হবে, যদিও এখানে অতিরিক্ত চাপ পড়ছে। এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু আমাদের আর কোনো বিকল্প নেই।"

ভোলার নেতা হাফিজ ইব্রাহিম বলেন, "আমি প্রতিদিন প্রায় তিন হাজার জনের জন্য খাবার তৈরি করি এবং সভাস্থলে খাবার পরিবেশন করি। আগামীকাল দুপুরে প্রায় দশ হাজার নেতাকর্মীর জন্য খাবার তৈরি করছি।" বিএনপি মহাসচিব ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমাবেশের অতিথিরা শুক্রবার ঢাকা থেকে বিমানে করে বরিশাল এসে পৌঁছেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল হক জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রতিটি প্রবেশ পয়েন্টে সব ধরনের যানবাহন চেক করছে।

Related Topics

টপ নিউজ

বরিশাল / বিএনপির সমাবেশ / পরিবহন ধর্মঘট / ভোগান্তি / জনগণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net