Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
রংপুরে বিএনপির বিভাগীয় সম্মেলনের আগেই পরিবহন ধর্মঘট আহ্বান 

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
27 October, 2022, 05:25 pm
Last modified: 27 October, 2022, 07:21 pm

Related News

  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

রংপুরে বিএনপির বিভাগীয় সম্মেলনের আগেই পরিবহন ধর্মঘট আহ্বান 

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট। 
বগুড়া প্রতিনিধি
27 October, 2022, 05:25 pm
Last modified: 27 October, 2022, 07:21 pm
ছবি: টিবিএস

ময়মনসিংহ, খুলনা মতো এবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুদিন আগেই পরিবহন ধর্মঘটের ডাক এলো। রংপুর অঞ্চলে মহাসড়কে 'অবৈধ যানচলাচল' করছে; এসব যানচলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিল জেলা মোটর মালিক সমিতি।

তাদের ধর্মঘট অনুযায়ী, শুক্রবার ভোর ৬টা থেকে এ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা কোনো ধরনের যানবাহন চালাবে না। এর মধ্যে বাস, মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস রয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এসব বিষয় জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক।

এ সময় তিনি বলেন, 'মহাসড়কে নিরাপত্তার জন্য পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার আইন করেছে।  কিন্তু, রংপুরের মহাসড়কগুলোতে এখনো মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে।  এ জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে।  এমন অবস্থায় মহাসড়কে এসব যান চলাচল বন্ধের জন্য আমরা কয়েকটি সংগঠন মিলে সভা করে শুক্রবার ভোর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুরের সকল রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।'

মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি বন্ধে দাবি দীর্ঘদিনের উল্লেখ করে এই নেতা আরও বলেন, আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় মটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, কার-মাইক্রোবাস মালিক সমিতি ও সাধারণ পরিবহন মালিকদের বৈঠক বসে। সেখানে সর্বসম্মতিক্রমে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মঘটের সিদ্ধান্ত মতে, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে হবে। একই সাথে বন্ধ করতে হবে রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানিও।

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুদিন আগে এভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার বিষয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক তা রিসিভ করেননি। তার মোবাইলে এমএসএস পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

২০১৭ সালে মহাসড়কে এসব ঝুঁকিপূর্ণ লাইসেন্স-বিহীন যান চলাচল বন্ধের নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট।  কিন্তু, কখনোই এটি পুরোপুরি কার্যকর হয়নি দেশের জেলাগুলিতে।  কিন্তু, বিএনপির সমাবেশকে সামনে রেখে এই অজুহাতে পরিবহন ধর্মঘট ডাকা হচ্ছে বলে অভিযোগ দলটির নেতাকর্মীদের।  

ধর্মঘটের মধ্যেই বিভিন্ন দাবিতে ২৯ অক্টোবর রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে।  আগে থেকেই এমন ধর্মঘটের আশঙ্কা করে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি'র নেতাকর্মীরা আগাম আসতে শুরু করেছেন।  

ধর্মঘট দিয়ে সরকার গণজোয়াগর ঠেকাতে পারবে না বলে মনে করছে দলটি। কারণ সম্প্রতি হয়ে যাওয়া খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশে বিএনপিকে সেই শিক্ষা দিয়েছে বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। 

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিভিন্ন স্থানে গুলিতে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ নানান দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এই ধারাবাহিকতায় শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশের ডাক দেওয়া হয়।

গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর মধ্যেই বিভাগীয় সমাবেশ সফল করতে নানা প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা। বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, শ্রমিক দল, তাঁতী দলসহ অন্য অঙ্গ সংগঠনের নেতারা দিনরাত কাজ করছে।

সমাবেশের আগে ধর্মঘটের এসব অভিজ্ঞতা থেকেই এবারও আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন রংপুর বিএনপির নেতা-কর্মীরা।

রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'সরকার ধর্মঘটসহ কোনো বাধা দিয়েও সমাবেশে গণজোয়ার ঠেকাতে পারবে না।  সমাবেশ সফল হবেই।'

জানতে চাইলে, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন,  এর আগের মহাসমাবেশেও পরিবহন ধর্মঘটের নামে একই পরিস্থিতি তৈরি করা হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও খুলনায় সরকার এই কৌশলে খেলছে। এতে লাভ নেই। আমরা তো গণদাবির কথা বলছি। মানুষের মুক্তি কথা নিয়ে মাঠে এসেছি। সরকার বার বার বলে বিএনপি ষড়যন্ত্র করছে। কিন্তু, এখন সরকারই ষড়যন্ত্র করে আমাদের বাধা দিচ্ছে'। 

Related Topics

টপ নিউজ

বিএনপির বিভাগীয় সমাবেশ / বিএনপির সমাবেশ / রংপুর / পরিবহন ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net