Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বাংলাদেশে দেড় বছর কারাভোগের পর ভারতে ফিরলো এক পরিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2022, 12:30 pm
Last modified: 11 October, 2022, 12:48 pm

Related News

  • সীমান্তে কাঁটাতারের বেড়া: বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • মিরপুরে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত

বাংলাদেশে দেড় বছর কারাভোগের পর ভারতে ফিরলো এক পরিবার

গত বছরের ফেব্রুয়ারিতে যশোরে অসুস্থ আত্মীয়কে দেখতে এক দালালের সহায়তায় স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেছিলেন সুমন দে।
টিবিএস রিপোর্ট
11 October, 2022, 12:30 pm
Last modified: 11 October, 2022, 12:48 pm
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের প্রায় দেড় বছর পর সোমবার (১০ অক্টোবর) নিজ দেশে ফিরেছে এক ভারতীয় পরিবার।

ভারতের উত্তর চব্বিশ-পরগনার বাসিন্দা সুমন দে (৩২), সুজাতা দে (৩০) এবং তাদের ছেলে শুভজিৎ (৯) কে সোমবার বিকেলে নদীয়া জেলার গেদে সীমান্তের ৭৬ নম্বর প্রধান পিলারে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ কর্মকর্তারা। এ সময় ঢাকায় কর্মরত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দ্য টেলিগ্রাফকে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তা বলেন, "দুই দেশের যৌথ উদ্যোগের ফলে ওই দম্পতি এবং তাদের নাবালক ছেলের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।"

পুলিশ ও বিএসএফ সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে এক দালালের সহায়তায় যশোরে অসুস্থ আত্মীয়কে দেখতে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেছিল ওই পরিবার। প্রায় এক মাস পরে, মার্চের ২১ তারিখ দালালের সহায়তায় আবারও তারা সীমান্তের ছিদ্র দিয়ে একইভাবে ভারতে ফেরার চেষ্টা করেন। তবে, এ সময় টহলরত বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হন তারা।

এরপর ওই দম্পতিকে মহেশপুর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফের এক কর্মকর্তা বলেন, "পরবর্তীতে তাদেরকে ঝিনাইদহের একটি আদালতে হাজির করা হয়, সেখানে অনুপ্রবেশের অভিযোগে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত বছরের ১৬ নভেম্বর শাস্তির মেয়াদ শেষ হলেও পরিবারটির মুক্তি নিশ্চিত করতে কিছু আইনি জটিলতার সৃষ্টি হয়। এতে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে হয়েছে। এ সময় তাদেরকে ঝিনাইদহ কারাগারে রাখা হয়। রোববার তাদের মুক্তির আদেশ জারি হওয়ায় অবশেষে, তাদের স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়েছে।"

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুমন বলেন, "কোনো পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করাটা আমাদের তরফ থেকে একটি বড় ভুল ছিল... আমার মামা অসুস্থ ছিলেন। তাই আমি দ্রুত তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি... কিন্তু হাবড়ায় বাড়ি ফেরার পথে আমরা ধরা পড়ি।"
 
Related Topics

টপ নিউজ

অবৈধ অনুপ্রবেশ / কারাভোগ / ভারতীয় পরিবার / বাংলাদেশ-ভারত সীমান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সীমান্তে কাঁটাতারের বেড়া: বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • মিরপুরে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net