Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিতরণ না করে আছড়ে ট্রফি ভাঙ্গলেন ইউএনও! 

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
24 September, 2022, 07:30 pm
Last modified: 24 September, 2022, 08:00 pm

Related News

  • ইসিতে ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ৮ ইউএনওকে বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও
  • ১৬৬ উপজেলায় নতুন ইউএনও 
  • ডিসি-ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা

বিতরণ না করে আছড়ে ট্রফি ভাঙ্গলেন ইউএনও! 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মেহরুবা ইসলাম বলেন, খেলায় হারজিত থাকবে। এতে কারো মন খারাপের কারণ নেই। তিনি উপস্থিত জনসাধারণের কাছে তারা খেলার ফলাফলে সন্তুষ্ট কিনা জানতে চাইলে- কয়েকজন খেলার ‘ফলাফল মানি না’ বলাতে ইউএনও ক্ষিপ্ত হন।
বান্দরবান প্রতিনিধি
24 September, 2022, 07:30 pm
Last modified: 24 September, 2022, 08:00 pm
বান্দরবানের আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম। সংগৃহীত ছবি

ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ভেঙেছেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।    

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

ট্রফি ভাঙ্গার ভিডিও শুক্রবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর প্রতিবাদে স্থানীয় জনপ্রতিনিধিরা বিক্ষোভ সমাবেশ করেছেন। 

খেলায় উপস্থিত থাকা জনপ্রতিনিধিরা জানান, গতকাল শুক্রবার বিকেলে মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে 'জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ' ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। প্রথমে ৭০ মিনিট খেলার পর ড্র হয়ে যায়। এ কারণে রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত দেন। টাইব্রেকারে জয়ী হয় আবাসিক জুনিয়র একাদশ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মেহরুবা ইসলাম বলেন, খেলায় হারজিত থাকবে। এতে কারো মন খারাপের কারণ নেই। তিনি উপস্থিত জনসাধারণের কাছে তারা খেলার ফলাফলে সন্তুষ্ট কিনা জানতে চাইলে কয়েকজন খেলার 'ফলাফল মানি না' বলাতে ইউএনও ক্ষিপ্ত হন। এরপর তিনি খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি ভেঙে ফেলেন। ভিডিওচিত্রে মেহরুবাকে ট্রফি উপরে তুলে টেবিলে আছাড় মারতে দেখা গেছে। 

ট্রফি ভাঙছেন ইউএনও। ছবি: ভিডিও থেকে

এ ঘটনায় আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান তার ফেসবুক আইডিতে ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান। নাহলে আন্দোলন করার কথা জানান। 

বিষয়টি জানতে, ইউএনও মেহরুবাকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে, শনিবার সকাল দশটায় চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, 'আমি এ খেলায় উপস্থিত ছিলাম। ইউএনও'র বক্তব্যকালে কেউ কেউ 'ব্যাড সাউন্ড' দেয়। বলা হয়, আবারো খেলতে হবে। এতে সাময়িক উত্তেজনা হয়'। 

এ ব্যাপারে জানতে চাইলে খেলার আয়োজক সংগঠন 'আবাসিক স্বাধীন যুব সমাজ' এর সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ট্রফি ভাঙ্গার বিষয়ে আমাদের কোনো আন্দোলন বা কর্মসূচি নেই। যারা আন্দোলনের ডাক দিয়েছে, তাদের সাথে আমাদের একাত্মতা নেই। এ বিষয়ে আমরা কোথাও অভিযোগও দেইনি। 

ছবি: টিবিএস

এদিকে, ট্রফি ভাঙ্গার প্রতিবাদে ইউএনও'র অপসারণের দাবি জানিয়ে, আজ শনিবার বিকাল চারটায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে 'আলীকদম উপজেলা সর্বসাধারণ' ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। 

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ইউএনও'র ট্রফি ভাঙ্গা ঠিক কাজ হয়নি। তিনি মানসিক ভারসাম্যহীন। তাকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। নইলে আলীকদম অচল হয়ে যাবে।

Related Topics

টপ নিউজ

ইউএনও / মেহরুবা ইসলাম / ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ইসিতে ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ৮ ইউএনওকে বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও
  • ১৬৬ উপজেলায় নতুন ইউএনও 
  • ডিসি-ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net