Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জাপানি নাগরিক হত্যা মামলায় হাইকোর্টে ৪ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2022, 01:45 pm
Last modified: 21 September, 2022, 02:05 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই

জাপানি নাগরিক হত্যা মামলায় হাইকোর্টে ৪ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

অপরাধীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
টিবিএস রিপোর্ট
21 September, 2022, 01:45 pm
Last modified: 21 September, 2022, 02:05 pm
ছবি: সংগৃহীত

২০১৫ সালে জাপানের নাগরিক হোশিও কুনিওকে হত্যাকারী ৪ জঙ্গির নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাসুদ রানা, লিটন মিয়া, আহসান উল্লাহ আনসারী বিপ্লব ও সাখাওয়াত হোসেন।

এরমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান উল্লাহ আনসারী বিপ্লবকে এখনো গ্রেপ্তার করা যায়নি; তার অনুপস্থিতিতেই এই বিচার হয়েছে।

অপরাধীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

একইসঙ্গে, রায়ে ইছাহাক আলী নামে একজনকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ এবং তার সহায়তায় ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ মান্না, জাকির হোসেন মাসুদ ও নির্মল কুমার দাস।

অপরদিকে, আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসান উল্লাহ।

গত ৪ সেপ্টেম্বর এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু করেন হাইকোর্ট।

এ বিষয়ে রায় ঘোষণার জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত।

রংপুরের বিশেষ জজ আদালত ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি এই মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দেন।

রংপুরের কাউনিয়ায় ঘাসের খামার চালাতেন জাপানি নাগরিক কুনিও। ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ার সরাই ইউনিয়নের আলুটারি গ্রামে গুলি করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা।

Related Topics

টপ নিউজ

হত্যা মামলা / হত্যা মামলার রায় / জাপানি নাগরিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net