Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
এসএসসি পরীক্ষার প্রশ্নে ভুল: বাংলা প্রথমপত্রের দিনে দেওয়া হলো দ্বিতীয়পত্রের প্রশ্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2022, 08:55 pm
Last modified: 16 September, 2022, 11:01 am

Related News

  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫%

এসএসসি পরীক্ষার প্রশ্নে ভুল: বাংলা প্রথমপত্রের দিনে দেওয়া হলো দ্বিতীয়পত্রের প্রশ্ন

নড়াইলের তিনটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দেওয়ার এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
15 September, 2022, 08:55 pm
Last modified: 16 September, 2022, 11:01 am
ফাইল ছবি

নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলার ৩টি উপজেলায় ১৮টি কেন্দ্রে মোট ১০ হাজার ২২৩ জন এসএসসি পরিক্ষার্থী অংশ নিয়েছেন।

এর মধ্যে কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের প্রশ্ন সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে।

এছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে এলে কেন্দ্র-সংশ্লিষ্টরা প্রশ্ন দেওয়া বন্ধ করে দেন।

এদিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন সরবরাহের আগেই বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কালিয়া প্যারী শংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব দীপ্তিরানী বৈরাগী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'প্রশ্নপত্রের প্যাকেটের ওপরে বাংলা প্রথমপত্রের কোড লেখা থাকার কারণে বিষয়টি খেয়াল না করেই প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে জানতে পেরে দ্রুত সেগুলো গুছিয়ে নেওয়া হয়। পরে বাংলা প্রথমপত্রের অতিরিক্ত প্রশ্নপত্র দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।'

এ ব্যাপারে বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হিরা বলেন, '১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র-সংশ্লিষ্টরা প্রশ্ন দেওয়া বন্ধ করে দেন। পরে তা গুছিয়ে নেয়া হয়।'

লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু বলেন, 'আমাদের এখানে সরবরাহকৃত একটি প্যাকেটে প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। এ প্যাকেটে ১০০টি প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেয়ার আগেই বিষয়টি আমাদের নজের আসে। '

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুল ইসলাম বলেন, 'কালিয়ায় সরবরাহকৃত প্যাকেটের ওপরে বাংলা প্রথমপত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। কক্ষ পরিদর্শকেরা এ প্রশ্ন বিতরণ করলেও তাৎক্ষণি ভাবে সবার কাছ থেকে তা গুছিয়ে নেয়া হয়েছে। ঘটনাটি শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।'

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ছায়েদুর রহমান বলেন, 'নড়াইল জেলার ৩টি উপজেলায় ১৮টি কেন্দ্রে মোট ১০ হাজার ২২৩জন এসএসসি পরিক্ষার্থী অংশ নিয়েছেন। কালিয়া উপজেলার বাঐশোনা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের মধ্যে দ্বিতীয় পত্রের প্রশ্ন পাওয়া গেছে। বিজিপ্রেসের ভুলের কারণে এ ভুলগুলো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষকে সমস্ত বিষয় অবগত করা হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

এসএসসি পরীক্ষা / এসএসসি ২০২২ / ভুল প্রশ্নপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫%

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net