Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 September, 2022, 02:10 pm
Last modified: 13 September, 2022, 02:15 pm

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

নিহতরা হলেন, ৬০ বছর বয়সী পরি বেগম ও তার ছেলে ৩৬ বছর বয়সী জাহাঙ্গীর।
টিবিএস রিপোর্ট
13 September, 2022, 02:10 pm
Last modified: 13 September, 2022, 02:15 pm
ছবি: সংগৃহীত

খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৬০ বছর বয়সী পরি বেগম ও তার ছেলে ৩৬ বছর বয়সী জাহাঙ্গীর।

এছাড়া, একইসঙ্গে মাছ খাওয়ায় জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ মনোয়ারা খাতুন নিশ্চিত করেছেন এ তথ্য।

তিনি বলেন, "পরি বেগমের পরিবার খুবই দরিদ্র। তারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন।" 

"পরি বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে এনে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগমের মৃত্যু হয়," যোগ করেন তিনি। 

এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে জাহাঙ্গীরও মারা যান বলে জানান তিনি। সাইদুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনায় লাবনচোড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, মাছের বিষাক্ততার কথা হয়তো পরিবারের কেউই জানতেন না।

খুলনার বিএল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনিছুর রহমান বলেন, "পটকা মাছের অনেকগুলো প্রতিজাতি রয়েছে। তার মধ্যে কিছু প্রজাতির দেহে টেট্রোডোটোক্সিন নাম এক ধরনের বিষ থাকে। এই প্রজাতির মাছ খেলে মানুষের পাকিস্থলিতে বিষক্রিয়া শুরু হয়। এতে মানুষের মৃত্যুও হতে পারে।" 
 
Related Topics

টপ নিউজ

পটকা মাছ / বিষক্রিয়ায় মৃত্যু / খুলনা / মা-ছেলের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net