Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইভিএম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2022, 10:15 am
Last modified: 23 August, 2022, 10:20 am

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

ইভিএম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি

গত জুলাইয়ে মোট ৩৯টির মধ্যে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি
টিবিএস রিপোর্ট
23 August, 2022, 10:15 am
Last modified: 23 August, 2022, 10:20 am
ছবি- টিবিএস

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করার এখতিয়ার ইসির নেই এবং তারা এ ধরনের কোনো পদক্ষেপও নেবে না।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ পর্যবেক্ষণ জারি করেন। গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন ইসির যুগ্ম সচিব (জনসংযোগ পরিচালক) এসএম আসাদুজ্জামান।

আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের সময় সেনা মোতায়েনকে 'যৌক্তিক' বলেও উল্লেখ করেছে ইসি।

ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে উত্থাপিত প্রস্তাব পর্যালোচনা করে এসব পর্যবেক্ষণ এসেছে।

আসাদুজ্জামান বলেন, ইভিএম নিয়ে পূর্বে অনুষ্ঠিত কর্মশালা, মতবিনিময় ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে কমিশন ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

ইসি মনে করে, ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ও নেতিবাচক মতামত রয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি তাদের সিদ্ধান্ত যথাসময়ে জানাবে বলে যোগ করেন তিনি।

গত জুলাইয়ে মোট ৩৯টির মধ্যে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি। নয়টি রাজনৈতিক দল সংলাপ বয়কট করেছে। সেপ্টেম্বরে বাকি দুই দলের সঙ্গে সংলাপ করবে ইসি।

নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব এবং নির্বাচনকালীন সময়ে কয়েকটি মন্ত্রণালয়ের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে ইসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইসির অধীনে আনার বিষয়টিও সংবিধানের আলোকে বিবেচনা করতে হবে বলে ইসি জানিয়েছে।

আগামী নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি নিজস্ব কর্মকর্তা ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে ইসি।

সব প্রার্থীর নির্বাচনী বক্তৃতা দেওয়ার জন্য একই প্ল্যাটফর্ম প্রবর্তনের ধারণা, নতুন প্রচার ব্যবস্থা প্রবর্তন, নির্দিষ্ট এলাকায় নির্বাচনী পোস্টার সাঁটানোকে ইসি আধুনিক বলে অভিহিত করেছে কারণ এগুলো প্রচারণার খরচ কমাতে এবং নির্বাচনী সহিংসতা কমাতে সাহায্য করতে পারে।

ইউটিলিটি বিল না দেওয়ায় প্রার্থী হওয়ার জন্য অযোগ্য ঘোষণার প্রস্তাবকে যৌক্তিক করার বিষয়টিও বিবেচনা করবে ইসি।
 
Related Topics

টপ নিউজ

ইভিএম / ইসি / ইসির সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net