Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
আইএমএফ থেকে কঠিন শর্তে ঋণ নিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2022, 07:50 pm
Last modified: 06 August, 2022, 08:03 pm

Related News

  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • তারুণ্যের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল
  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

আইএমএফ থেকে কঠিন শর্তে ঋণ নিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মির্জা ফখরুল

এছাড়া সরকার এতদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে মিথ্যাচার করেছে বলেও দাবি করেন তিনি।
টিবিএস রিপোর্ট
06 August, 2022, 07:50 pm
Last modified: 06 August, 2022, 08:03 pm
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইএমএফ থেকে কঠিন শর্তে ঋণ নেওয়ার জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

এছাড়া সরকার এতদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে মিথ্যাচার করেছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. নূরে আলমের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান বিএনপির মহাসচিব এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, 'সরকার এত দিন মিথ্যাচার করেছে, রিজার্ভে এত টাকা আছে—এত ডলার জমা আছে যে. কোনো চিন্তার কারণ নেই। কিন্তু এখন রিজার্ভ কমে যাওয়ায় আইএমএফ থেকে কঠিন শর্তে সরকার ঋণ নিচ্ছে; যার ফলেই জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি।'

তিনি বলেন, আইএমএফের কাছে ঋণ চেয়েছে সাড়ে চার শত কোটি ডলার। কারণ, এত দিন ধরে যে মিথ্যাচার করে এসেছে, রিজার্ভে তাদের এমন টাকা আছে, এত ডলার জমা আছে যে তাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আজকে রিজার্ভ কমে যাওয়ার কারণে আইএমএফ, এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে। 

মির্জা ফখরুল বলেন, আইএমএফের ঋণের শর্ত খুব শক্ত। তারা বলছে, কোথাও সাবসিডি না দিতে ও তেলের ওপর ভর্তুকি দেওয়া বন্ধ করতে—যেসব পণ্যের ওপর ভর্তুকি দেওয়া আছে, সেসব পণ্যের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করতে। এর ফলে আজকে এটা করা হচ্ছে।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি 'মড়ার উপর খাঁড়ার ঘা' হয়ে এসেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি দেশের সমগ্র অর্থনীতির ওপর ভয়ংকর প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহনভাড়া বেড়ে যাবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, আটা, তেলের দাম আবার দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে কে? আমাদের সাধারণ মানুষ; যারা দিন আনে দিন খায়। এভাবে বারবার বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, সয়াবিন তেলের দাম বাড়ানো হচ্ছে।'

বিএনপির এই নেতা বলেন, শুক্রবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রেখে সামান্য বাড়ানোর ইঙ্গিত দিলেও রাতে দাম অনেক বেশি বাড়ানো হয়।

তিনি বলেন, সরকার বারবার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি করে দেশবাসীকে চরম দুর্ভোগে ফেলেছে। 'কাঁচা মরিচের কেজি এখন ৩০০ টাকা। এমন দমন-পীড়নে মানুষ বিক্ষুব্ধ ও অস্থির হয়ে উঠেছে।'

বর্তমান সরকার 'ভয়াবহ দানবে' পরিণত হয়েছে  উল্লেখ করে ফখরুল বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই সরকারকে ক্ষমতাচ্যুত করাই এখন একমাত্র দেশপ্রেমিকের কাজ।

ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই সরকার ভীতি ছড়িয়ে, মানুষকে গুলি করে হত্যা ও আহত করে ক্ষমতায় টিকে আছে। 'সে কারণেই হত্যার ঘটনা ঘটছে। নূর-এ-আলম ও আবদুর রহিমের আত্মত্যাগ গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী ও তীব্র করবে।'

ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শুধু বিরোধী দল ও বিএনপিকে আক্রমণ করছে না, নিজেদের অবৈধ ক্ষমতা রক্ষার জন্য ব্যাপক দুর্নীতিতেও লিপ্ত হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

রিজার্ভ / জ্বালানির দাম বৃদ্ধি / জ্বালানির মূল্যবৃদ্ধি / মির্জা ফখরুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • তারুণ্যের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল
  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net