Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা কেজি, ভারত থেকে আমদানির অনুমতি

বাংলাদেশ

জহির রায়হান & আবু আজাদ
06 August, 2022, 04:05 pm
Last modified: 06 August, 2022, 04:11 pm

Related News

  • দুই দিনে কেজিতে আদার দাম বেড়েছে ৫০-৬০ টাকা, বেড়েছে পেঁয়াজ-রসুনের দামও
  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা

কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা কেজি, ভারত থেকে আমদানির অনুমতি

ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে হয়েছে ১৭০ টাকা, ডিমের ডজন ১০ টাকা বেড়ে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
জহির রায়হান & আবু আজাদ
06 August, 2022, 04:05 pm
Last modified: 06 August, 2022, 04:11 pm
ছবি- সংগৃহীত

ক্রমাগত দাম বাড়তে থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে প্রতিকেজি মরিচ ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা। একই পণ্য চট্টগ্রামে কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকা।

কাঁচা মরিচের দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ, অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে।

এছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। সব মিলিয়ে বাজারে সরবরাহ কম থাকায় অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম।

শুক্রবার রাজধানীর মগবাজার এলাকার সবজি বিক্রেতা হাবিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঈদ-উল-আজহার আগে প্রতি কেজি ১০০ টাকা ছিল কাঁচা মরিচ। ঈদের দুই দিন পর বিক্রি হয়েছে ১৫০ টাকা। এখন ২৮০ টাকা কেজি।"

চট্টগ্রামে সবজির সবচেয়ে বড় বাজার রিয়াজউদ্দীন বাজারে পাইকারি প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। আর খুচরা বাজারে পণ্যটির কেজিতে দাম ঠেকেছে ৩০০ টাকায়।

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন টিবিএসকে বলেন, "দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। মরিচসহ সবজি উৎপাদনকারী অনেক নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কম থাকায় বাজারে এর দাম ঊর্ধ্বমুখী।"

চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারের সবজি ব্যবসায়ী আলমাস হোসেন বলেন, দেশে কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়। কিন্তু সম্প্রতি ভারত থেকে মরিচের আমদানি কমে গেছে। এ কারণে সরবরাহ কমে বাড়তি টাকায় আড়ত থেকে মরিচ কিনে বিক্রি করতে হচ্ছে।

চট্টগ্রমের চকবাজারে বাজার করতে আসা পোশাকশ্রমিক লায়লা আক্তার টিবিএসকে বলেন, "সপ্তাহ আগেও প্রতিদিনের রান্নার জন্য ৫ থেকে ১০ টাকার কাঁচা মরিচ নিয়ে যেতাম। এখন ২০ টাকার নিচে খুচরা কাঁচামরিচ বিক্রি করছে না। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়তি। টাকা কম থাকায় কাঁচা মরিচ কেনা এখন অসম্ভব হয়ে পড়েছে।"

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, "বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার বৃহস্পতিবার আমদানির অনুমতি দিয়েছে।"

তিনি আরো বলেন, "ইতোমধ্যেই আমিসহ হিলি স্থলবন্দরের দুজন আমদানিকারক দেড় হাজার টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছি। আরো যারা আমদানিকারক কাঁচামরিচ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন তারা হয়তো আগামী রোববার অনুমোদন পেতে পারেন।"

কাঁচা মরিচের এলসি খোলা হয়েছে বিধায় শনিবার থেকে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানান হারুন উর রশীদ।

এদিকে রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম, মুরগি ও চালের দাম।

ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে হয়েছে ১৭০ টাকা। আর চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। ডিমের ডজন ১০ টাকা বেড়ে ১৩৫ টাকা বিক্রি হচ্ছে।

মগবাজার আমবাগান এলাকার সাজিদ স্টোরের বিক্রয় কর্মী ইসমাইল সরদার বলেন, এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা।

"গত সপ্তাহে ৫০ কেজি পাইজাম চালের বস্তা পাইকারি কিনেছি ২৪০০ টাকা, এখন সেই চাল কিনলাম ২৫০০ টাকা। চাল কেনার পর সেই চাল দোকানে আনতে খরচ আছে। আমরা এখন খুচরা চাল বিক্রি করছি ৫৫ টাকা কেজি।"

একই এলাকার শাহ ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রেতা মোহম্মদ দিপু বলেন, নাজিরশাইল চাল কেজিতে ২ টাকা বেড়ে এখন মানভেদে ৬২ থেকে ৭৮ টাকা বিক্রি হচ্ছে। মিনিকেট চাল ৬৬ থেকে ৭৫ টাকা, বিআর-২৮ এর কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২ টাকা

শুক্রবার দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা বেড়েছে।

ইন্দোর জাতের পেঁয়াজ শুক্রবার প্রতি কেজি ২১-২২ টাকায় বিক্রি হয়েছে, যা বৃহস্পতিবার ছিল ১৯-২০ টাকা।

ব্যবসায়ীদের মতে, দেশব্যাপী স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি এবং মার্কিন ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার সাম্প্রতিক সময়ে বৃদ্ধির কারণে দাম বেড়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, "সাম্প্রতিক ডলারের দাম বৃদ্ধির কারণে আমরা ভারত থেকে বেশি দামে পেঁয়াজ আমদানি করছি।"

বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বৃহস্পতিবার ২৩ ট্রাকে ৬৮৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। একইভাবে আগস্টের প্রথম চার দিনে ৯০ ট্রাকে ২ হাজার ৬০১ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান এ তথ্য।

 

Related Topics

টপ নিউজ

সবজির দাম / মরিচ / দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • দুই দিনে কেজিতে আদার দাম বেড়েছে ৫০-৬০ টাকা, বেড়েছে পেঁয়াজ-রসুনের দামও
  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • মরিচের মানচিত্র! মরিচের পথ পরিক্রমা
  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net