Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
শোকের গ্রাম খন্দকিয়া

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
30 July, 2022, 09:40 pm
Last modified: 30 July, 2022, 09:41 pm

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

শোকের গ্রাম খন্দকিয়া

‘সড়কের অব্যবস্থাপনার কারণে এভাবে এতগুলো শিক্ষার্থীকে প্রাণ দিতে হলো। যতগুলো ছেলে মারা গিয়েছে, সবাই নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন এই পরিবারগুলোর হাল ধরবে কে? এই ঘটনার দায় কে নেবে?’
শাহাদাৎ হোসেন চৌধুরী
30 July, 2022, 09:40 pm
Last modified: 30 July, 2022, 09:41 pm
ছবি: মারুফ হোসেন

শনিবার (৩০ জুলাই) সকাল থেকেই হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের খন্দকিয়া ছমদিয়া সরকারী  প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হচ্ছে স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয় মাঠে একে এক আনা হয় মিরসরাইতে ট্রেন দুর্ঘটনায় নিহত রিদুয়ান চৌধুরী, জিয়াউল হক সজীব, ইকবাল হোসেন মারুফ, মোহাম্মদ হাসান ও গোলাম মোস্তফা নিরুর লাশ। 

সকাল সোয়া দশটায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিদ্যালয় মাঠ। একসঙ্গে ৫ জনের জানাজা কখনো দেখেনি খন্দকিয়া গ্রামের বাসিন্দারা। স্বজন হারিয়ে গ্রামবাসীরা শোকার্ত। কে কাকে সান্ত্বনা দেবে জানা নেই!

বিদ্যালয় মাঠে রাখা অ্যাম্বুলেন্সের ভেতরে ছেলে মোহাম্মদ হাসানের লাশের দিকে তাকিয়ে অঝোরে কাঁদছিলেন আবুল কাশেম। স্বপ্ন ছিল এসএসসি পাশ করলে ছেলেকে দুবাই পাঠাবেন। সবজি বিক্রেতা বাবার সংসারের হাল ধরবে হাসান। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হলো না।

খন্দকিয়া এলাকার বাসিন্দা সৈয়দ মুজিব বলেন, 'সড়কের অব্যবস্থাপনার কারণে এভাবে এতগুলো শিক্ষার্থীকে প্রাণ দিতে হলো। যতগুলো ছেলে মারা গিয়েছে, সবাই নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন এই পরিবারগুলোর হাল ধরবে কে? এই ঘটনার দায় কে নেবে?'

খন্দকিয়া ছমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাছাকাছি দূরত্বে দাফন হয় ইকবাল হোসেন মারুফ এবং জিয়াউল হক সজীবের। মারুফ এসএসসি পরীক্ষার্থী এবং সজীব চট্টগ্রাম এমইএস কলেজের গণিত বিষয়ে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। যুগিরহাট বাজারে আরএন্ডজে প্রাইভেট কেয়ারের শিক্ষক ছিলেন সজীব। 

একসাথে ৫ জনের জানাজার পর সকাল ১১টায় কে এস নজুমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুসহাব আহমেদ হিশামের জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে সাজ্জাদ, রাকিব ও জিসানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এছাড়া নিহত অন্য দুজনের জানাজা নিজ নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

কে এস নজুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আলম বলেন, 'দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের অনেকেই আমার বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনায় এই এলাকা মেধাবী শিক্ষার্থীদের হারিয়েছে।'

দুর্ঘটনায় নিহতরা হাটহাজারী উপজেলার যুগীরহাট বাজারের শেখ মার্কেটের নিচতলার আরএন্ডজে প্রাইভেট কেয়ারের শিক্ষক ও শিক্ষার্থী ছিলেন। শুক্রবার মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। 

শেখ মার্কেটের এস আলম ফোন সেন্টারে বসে নিহতদের স্মৃতিচারণ করে কাঁদছিলেন ওই এলাকার ষাটোর্ধ্ব মো. ইউনুছ। তিনি বলেন, 'নিহতরা আমরা পরিবারের কেউ না হলেও তাদের আচরণে মুগ্ধ ছিলাম। দুর্ঘটনার পর কিছুতেই তাদের স্মৃতি ভুলতে পারছি না। একসাথে এতগুলো মেধাবী শিক্ষার্থীর চলে যাওয়া মেনে নেওয়া অনেক কষ্টের।'

শেখ মার্কেটের ব্যবসায়ী তপন পাল বলেন, 'যে গাড়িতে করে শিক্ষার্থীরা পিকনিকে গিয়েছিল ওই গাড়ির চালক দক্ষ ছিল না। পেশাদার কোনো চালককে নিয়ে পিকনিকে গেলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত।'

সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন ছিল মারুফের

ইকবাল হোসেন মারুফ (১৭) কে এস নজুমিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্র্থী ছিল। তার বাবা আবদুল মাবুদ দুই ছেলে ও এক মেয়েকে রেখে চলে যান অন্যত্র। ছোটবেলা থেকেই মা কামরুন নাহারের সঙ্গে নানার বাড়িতেই বড় হয়েছে মারুফ। 

স্কুলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসির) সদস্য হিসেবে একাধিক প্রশিক্ষণ নিয়েছে মারুফ। সেই সুবাদে বাংলাদেশ সেনাবাহীনির সদস্য হিসেবে যুক্ত হয়ে মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। 

ইকবাল হোসেন মারুফ। ছবি: সংগৃহীত

আরএন্ডজে প্রাইভেট কেয়ারের সহপাঠীদের সঙ্গে পিকনিক করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মারা যায় মারুফ। সেইসাথে সমাধি হয় তার স্বপ্নের। 

কামরুন নাহার স্বপ্ন দেখতেন ছেলে বড় হয়ে তার সংসারের হাল ধরবে। কিন্তু সেই স্বপ্ন পরিণত হলো দুঃস্বপ্নে।  

শনিবার (৩০ জুলাই) সকালে খন্দকিয়া গ্রামের আবদুল ওয়াদুদ মাস্টারের বাড়িতে গেলে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। মারুফের মা কামরুন নাহারকে ঘিরে আছে প্রতিবেশীরা। ছেলের শোকে তিনি জ্ঞান হারাচ্ছেন বারবার। 

মারুফের নানি নুর নাহার বলেন, 'আমার মেয়ের স্বামী তার তিন সন্তানকে রেখে চলে যাওয়ার পর নানাবাড়িতেই বড় হয়েছে মারুফ ও তার দুই ভাইবোন। সন্তান বড় হলে সংসারের হাল ধরবে এমন আশায় বুক বেঁধেছিল আমার মেয়ে। কিন্তু এখন তার কী অবলম্বন হবে?'

ইকবাল হোসেন মারুফের বোন সয়েমা নাহার এবং ভাই শাহরুখ খান ৭ম শ্রেণির শিক্ষার্থী। ভাইয়ের এমন চলে যাওয়ায় শোকে বিহ্ববল দুই ভাইবোন। 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার যুগিরহাটের আরএন্ডজে প্রাইভেট কেয়ারের শিক্ষক ও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে শুক্রবার মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখতে যায়। ঝরনা দেখে ফেরার পথে বড়তাকিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ যাত্রী নিহত হন।

দুর্ঘটনায় আহত হন ৬ জন। তারা হলেন তৌহিদ ইবনে শাওন (২০), তাসমির হাসান, মো. সৈকত, ইমন (১৯), তানভীর হাসান হৃদয় ও সাজ্জাদ (২৩)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Topics

টপ নিউজ

মিরসরাই ট্রেন দুর্ঘটনা / ট্রেন দুর্ঘটনা / মাইক্রোবাস-ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net