Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
30 July, 2022, 07:15 pm
Last modified: 31 July, 2022, 01:09 am

Related News

  • রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সি শিশুর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই

রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

রিক্তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ মৃতের পরিবারের সদ্যদের। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 
রাজশাহী প্রতিনিধি
30 July, 2022, 07:15 pm
Last modified: 31 July, 2022, 01:09 am
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী রিক্তা আক্তারের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে রিক্তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার স্বামী আব্দুল্লাহ ইশতিয়াক রাব্বি। হাসপাতালে তিনি জানান, রিক্তা গলায় ফাঁস দিয়েছেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিক্তাকে মৃত ঘোষণা করেন। তবে রিক্তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ মৃতের পরিবারের সদ্যদের। পরিবারের পক্ষ থেকে রাব্বির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (৩০ জুলাই) দুপুরে নিহতের বাবা লিয়াকত আলী জোয়ার্দ্দার বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ইশতিয়াক রাব্বিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিকেলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

মৃতের সহপাঠী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর পূর্বপাড়ার একটি বাসায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রিক্তা। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জোতপাড়া গ্রামে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, 'এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি মেডিকেলে গিয়েছি। একজন শিক্ষার্থীর অকালমৃত্যু কখনোই কাম্য নয়। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি'।

সহপাঠীরা জানান, দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইশতিয়াক রাব্বির সঙ্গে রিক্তার বিয়ে হয়। কলেজজীবন থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল। বছরখানেক ধরে তারা ধরমপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

রিক্তার স্বামী আব্দুল্লাহ ইশতিয়াক রাব্বির বন্ধু ও ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আল-আমিন ইসলাম বলেন, 'কয়েক দিন যাবৎ ওদের মধ্যে একটু ঝামেলা চলছিল। শুক্রবার বিকেলে রাব্বি আমাদের বলে তার বউ নাকি সামাজিক মাধ্যমে ফেইক আইডি খুলে অন্য একটা ছেলের সাথে কথা বলে। এনিয়ে দুপুরে ওদের দুজনের মধ্যে কথা-কাটাকাটিও হয়।'

গ্রেপ্তারের আগে আব্দুল্লাহ ইশতিয়াক রাব্বি গণমাধ্যমকে বলেন, 'রিক্তা আত্মহত্যা করার জন্য গলায় ফাঁস দেয়। আমি ও আমার বন্ধু মিলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। সেখানে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন'।

তবে বিষয়টি সন্দেহজনক বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর। তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের যেসব লক্ষণ আমরা দেখেছি তাতে এটিকে আত্মহত্যা মনে হয়নি। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, 'পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মৃতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এটা হত্যা নাকি আত্মহত্যা- তা স্পষ্ট হবে'। 

Related Topics

টপ নিউজ

রাবি / রাবি শিক্ষার্থী / রহস্যজনক মৃত্যু / হত্যা মামলা / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সি শিশুর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net