Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
মিরসরাই দুর্ঘটনা: রেলের গেটম্যানের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 July, 2022, 11:35 am
Last modified: 30 July, 2022, 01:02 pm

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

মিরসরাই দুর্ঘটনা: রেলের গেটম্যানের বিরুদ্ধে মামলা

রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করে, রেলক্রসিংয়ে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল। মাইক্রোবাসের যাত্রীরা সেটি উঠিয়ে রেললাইন ক্রস করার সময় দুর্ঘটনা ঘটে। তবে মাইক্রোবাসে থাকা আহত যাত্রীরা বলেন, সেখানে কোনো ব্যারিকেড ছিল না। 
টিবিএস রিপোর্ট
30 July, 2022, 11:35 am
Last modified: 30 July, 2022, 01:02 pm
ছবি- মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে ১১ জনের নিহতের ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের সহকারী পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, "গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে এনে মামলা করা হয়েছে।"

শুক্রবার দুর্ঘটনার পরই গেটম্যান সাদ্দামকে হেফাজতে নিয়েছিল রেলওয়ে পুলিশ। 

রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করে, রেলক্রসিংয়ে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল। মাইক্রোবাসের যাত্রীরা সেটি উঠিয়ে রেললাইন ক্রস করার সময় দুর্ঘটনা ঘটে। 

তবে মাইক্রোবাসে থাকা আহত যাত্রীরা বলেন, সেখানে কোনো ব্যারিকেড ছিল না। 

এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

এদিকে দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, "শুক্রবার রাতে সব প্রক্রিয়া সম্পন্ন করে আমরা মরদেহ হস্তান্তর করেছি।"

নিহতরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আর এন্ড জে প্রাইভেট কেয়ার নামে একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী। খৈয়াছরা জলপ্রপাত ঘুরে তারা ফিরছিলেন।

নিহত শিক্ষার্থীরা হলেন- মোহাম্মদ হাসান, মোশাব আহমেদ হিসাম (১৬), তৌহিদ ইবনে শাওন (২০), সাগর, ইকবাল হোসেন মারুফ ও আয়াতুল ইসলাম।

নিহত চার শিক্ষক হলেন- চট্টগ্রাম কলেজের ছাত্র রিদওয়ান চৌধুরী (২২); ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র মোস্তফা মাসুদ রাকিব (১৯); ওয়াহিদুল আলম জিসান (২২) ও জিয়াউল হক সজীব (২২)।

আরেক নিহত মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরু (২৬)। 
 
Related Topics

টপ নিউজ

মিরসরাই ট্র্যাজেডি / ট্রেন দুর্ঘটনা / মাইক্রোবাস-ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net