Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৮ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 July, 2022, 02:35 pm
Last modified: 23 July, 2022, 02:58 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৮ জন

বিশেষ কোটাসহ ৪৬৪১ টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
টিবিএস রিপোর্ট
23 July, 2022, 02:35 pm
Last modified: 23 July, 2022, 02:58 pm
ছবি: সংগৃহীত

চলতি বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে। 

বিশেষ কোটাসহ ৪৬৪১ টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 

এ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তির জন্য ৬৭ হাজার ২৩৭ জন, বি ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তির জন্য ৩৮ হাজার ৬২১ জন এবং সি ইউনিটের বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগে ভর্তির জন্য ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। 

প্রতিটি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা কয়েকটি গ্রুপে অনুষ্ঠিত হবে। 

আগামি ২৫ জুলাই সি ইউনিট, ২৬ জুলাই এ ইউনিট ও ২৭ জুলাই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসুদপায় রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবছর ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীসহ প্রায় ৪ লাখ মানুষের সমাগম ঘটবে রাজশাহীতে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার নেওয়ার বিষয়টি আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানান উপাচার্য।
 
Related Topics

টপ নিউজ

রাবি / রাজশাহী বিশ্ববিদ্যালয় / ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net