Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
রাজধানীর সড়কে ঘরে ফেরা মানুষের চাপ, গণপরিবহন সংকট চরমে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2022, 05:15 pm
Last modified: 09 July, 2022, 05:52 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

রাজধানীর সড়কে ঘরে ফেরা মানুষের চাপ, গণপরিবহন সংকট চরমে

ঢাকায় নিয়মিত চলাচল করা অধিকাংশ বাস রাজধানীর বাইরে যাত্রী বহন করে নিয়ে যাওয়ায় ঢাকার ভেতরে চলাচলের জন্য যাত্রীরা দাঁড়িয়ে থেকেও উঠতে পারছেন না বাসগুলোতে।
টিবিএস রিপোর্ট
09 July, 2022, 05:15 pm
Last modified: 09 July, 2022, 05:52 pm
যাত্রীর তুলনায় গণপরিবহন তুলনামূলক কম। তাই বাসে জায়গা না পেয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি, রিকশা কিংবা মটরসাইকেলে করে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে যাত্রীদের। ছবি- মুমিত এম/ টিবিএস

ঈদ উল আযহায় শেষ মুহূর্তে বাড়ি ফিরতে শনিবারও (৯ জুলাই) ভোগান্তিতে পড়েন রাজধানীর কর্মজীবী মানুষ। গতকাল পর্যন্ত যারা বাড়ি যেতে পারেননি, তারা আজ সকাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

রাজধানীর বিভিন্ন সড়কে আজও যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে, যানবাহনের চাপও রয়েছে। কোথাও কোথাও যানজট দেখা দিচ্ছে।

তবে যাত্রীর তুলনায় গণপরিবহন তুলনামূলক কম। তাই বাসে জায়গা না পেয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি, রিকশা কিংবা মটরসাইকেলে করে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে যাত্রীদের। গুনতে হচ্ছে স্বাভাবিক সময়ের থেকে ৩ থেকে ৪ গুণ ভাড়া।

এদিকে ঢাকায় নিয়মিত চলাচল করা অধিকাংশ বাস রাজধানীর বাইরে যাত্রী বহন করে নিয়ে যাওয়ায় ঢাকার ভেতরে চলাচলের জন্য যাত্রীরা দাঁড়িয়ে থেকেও উঠতে পারছেন না বাসগুলোতে।

রাজধানীর মিরপুর, শ্যামলী, বাড্ডা, মালিবাগ, কারওয়ান বাজার, বাংলামোটর, মগবাজার, শাহবাগ, গুলিস্তান, মতিঝিলে ঘুরে এবং বেশ কয়েকটি স্থানে খোঁজ নিয়ে জানা যায়, রাস্তায় গণপরিবহনের সংকট চরমে।

বেশ কয়েকজন যাত্রী জানান, গণপরিবহনগুলো অতিরিক্ত যাত্রী বহন করায় দাঁড়ানোর জায়গাও মিলছে না অনেক গাড়িতে। বিকল্প বাহন হিসেবে সিএনজি এবং রিকশায় করে গন্তব্যে রওনা হয়েছেন তারা।

মিরপুর থেকে সিএনজি অটোরিকশায় গুলিস্তানে আসা সাব্বির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বাসে উঠতে না পেরে ৮০০ টাকায় সিএনজি ভাড়া করে এসেছি। এখন বরিশালের গাড়িতে করে ঢাকা ছাড়বো।"

ঈদের সময়টায় পরিবহন সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্টদের এদিকে নজর দেওয়ার ও অনুরোধ জানান তিনি।

বরিশালে রওনা হওয়া আজম বলেন, "সকাল ৭টায় টঙ্গী থেকে প্রভাতী বনশ্রী গাড়িতে উঠতে পারলেও গুলিস্তান পর্যন্ত দাঁড়িয়েই আসতে হয়েছে। ষাট-সত্তর টাকার ভাড়া দিতে হয়েছে ২০০ টাকা।"

ভাড়া নিয়ে ক্ষোভ থাকলেও গণপরিবহনে আসতে পেরে কিছুটা স্বস্তির কথা জানান তিনি।

ঈদযাত্রায় গণপরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের ভোগান্তি নিয়ে একই ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, ঈদের সময় লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ায় অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে রাজধানীর গণপরিবহনগুলো। সরকারের উচিত, এ ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদার করা। তা না হলে সাধারণ মানুষের ভোগান্তি কেবল বাড়বেই।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আয়াত, বিহঙ্গ, বলাকা, তানজিলসহ বেশ কয়েকটি পরিবহনের সুপারভাইজাররা বলছেন, প্রতিবারই ঈদের সময় ভাড়া কিছুটা বেশি নেওয়া হয়।

"সবাই নিচ্ছে, আমরাও নিচ্ছি। এটি নতুন কিছু নয়," বলেন তারা।

আয়াত পরিবহনের এক সুপারভাইজার মিল্টন টিবিএসকে বলেন, "আমাদের অধিকাংশ বাসই ঢাকার বাইরে গেছে ট্রিপ নিয়ে; তাই এখানে বাসের সংকট। ঈদে ৫/১০ টাকা বেশি সবাই-ই নেয়।"
    

 

    

 

Related Topics

টপ নিউজ

ঢাকার যানবাহন / ঈদযাত্রা / গণপরিবহন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net