Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
দীর্ঘস্থায়ী বন্যার কবলে সিলেট

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
30 June, 2022, 05:50 pm
Last modified: 30 June, 2022, 05:50 pm

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

দীর্ঘস্থায়ী বন্যার কবলে সিলেট

‘ঘরে পানি, বাইরে পানি। আমরা সড়কের পাশে ত্রিপল টানিয়ে ১৫ দিন ধরে আছি। পশুর মতো জীবন কাটাচ্ছি। পানি নামার কোনো লক্ষণই নেই, বরং বাড়তেছে।’
দেবাশীষ দেবু, সিলেট
30 June, 2022, 05:50 pm
Last modified: 30 June, 2022, 05:50 pm
ছবি: টিবিএস

গত ১৪ জুন ঘরে পানি ঢুকেছিল সুনামগঞ্জের কাঠইর ইউনিয়নের নওয়াগাওয়ের সুলতানা বেগমের ঘরে। ১৬ দিনেও সেই পানি নামেনি।

সুলতানা বেগম বলেন, 'ঘরে পানি, বাইরে পানি। আমরা সড়কের পাশে ত্রিপল টানিয়ে ১৫ দিন ধরে আছি। পশুর মতো জীবন কাটাচ্ছি। পানি নামার কোনো লক্ষণই নেই, বরং বাড়তেছে।'

গত ১৫ জুন পানিতে তলিয়ে গিয়েছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের শাকিল আহমদের বাড়ি। তার ঘর থেকেও এখনো পানি নামেনি।

শাকিল বলেন, ঘরে ১৫ দিন ধরে পানি। পানি কিছুতেই নামছে না। কাল থেকে আবার পানি বাড়ছে।

তিনি বলেন, 'ঘরে পানি, রাস্তাঘাটও পানিতে তলিয়ে আছে। এই অবস্থায় আর কতদিন চলবে বুঝছি না। এমন দুর্ভোগ জীবনেও পোহাতে হয়নি।'

মে মাসের বন্যায়ও ঘরে পানি উঠেছিল জানিয়ে শাকিল বলেন, তখনও প্রায় ১০ দিন ঘরে পানি ছিল। এবার আরও কতদিন থাকতে হয় কে জানে।

টানা কয়েকদিন কমার পর বুধবার থেকে সিলেট ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি আবার বাড়ছে। তবে স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হচ্ছে সিলেটের উজানে ভারতের মেঘালয় ও আসামেও। ফলে সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ৩ সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি। তবে পানি কমেছে কানাইঘাট পয়েন্টে। আর স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দীর্ঘস্থায়ী বন্যার কবলে পরেছে সিলেট ও সুনামগঞ্জ। টানা ১৫ দিন ধরে পানিতে তলিয়ে আছে অনেক এলাকা। এতে সীমাহীন দুর্ভোগে পরেছেন মানুষজন।

শুক্রবার পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, শনিবার থেকে বৃষ্টি কমবে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান বন্যায় সিলেট সিটি করপোরেশনসহ ১৩ উপজেলা ও ৫ পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় ৩০ লাখ লোক পানিবন্দি ছিল। সর্বশেষ পাওয়া তথ্যের হিসাবে, জেলার ৬১৪টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫২ হাজার ৭৮৪ জন আশ্রয় নিয়েছে।
 

Related Topics

টপ নিউজ

সিলেটের বন্যা / সিলেট / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net