Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
৯ দিনে ভোমরা বন্দর দিয়ে ফিরেছেন ১২৯৬ বাংলাদেশি

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
01 April, 2020, 01:00 pm
Last modified: 01 April, 2020, 04:31 pm

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

৯ দিনে ভোমরা বন্দর দিয়ে ফিরেছেন ১২৯৬ বাংলাদেশি

ভারত ফেরত এসব যাত্রীকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন পুলিশ।
সাতক্ষীরা প্রতিনিধি
01 April, 2020, 01:00 pm
Last modified: 01 April, 2020, 04:31 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ভারত সরকার পাসপোর্টধারী যাত্রীদের দেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও ভারত থেকে দেশে আসছেন বাংলাদেশি নাগরিকরা। গত নয় দিনে ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এক হাজার ২৯৬ পাসেপার্টধারী যাত্রী। ভারত ফেরত এসব যাত্রীকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন পুলিশ।

অন্যদিকে, ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন আড়াই থেকে তিন কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের তথ্যমতে, ২৪ মার্চ থেকে ভারত সরকার পাসপোর্টধারী সকল যাত্রীর দেশে প্রবেশ বন্ধ ঘোষণা করে। এতে ভারতীয় কোনো পাসপোর্টধারী নাগরিকেরও ভারতে প্রবেশ বন্ধ হয়ে যায়। তবে ভারতে অবস্থান করা পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করতে পারছেন।

২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছেন ১২৯৬ জন। ২৩ মার্চ প্রবেশ করেন ৫৪১ জন, ২৪ মার্চ ৯৪ জন, ২৫ মার্চ ৪৫ জন, ২৬ মার্চ ৪৮ জন, ২৭ মার্চ ৯৪ জন, ২৮ মার্চ ১০৫ জন, ২৯ মার্চ ১২৮ জন, ৩০ মার্চ ৮৯ জন ও ৩১ মার্চ ১৫২ জন।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে যারা দেশে প্রবেশ করছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে হাতে হোম কোয়ারেন্টিন সিল মোহর দিয়ে ১৪ দিন বাড়িতে থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ বন্দরে করোনা আক্রান্ত কোনো নাগরিক পাওয়া যায়নি। তবে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছি।

এদিকে, মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারত থেকে দেশে ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের আতিয়ার সরদারের ছেলে শাহজাহান সরদার। তিনি জানান, কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন। ভারতে কারফিউ জারি থাকায় কোনো কাজ নেই। নিজের হাতে থাকা টাকাও ফুরিয়ে গেছে। তাই বাধ্য হয়েই দেশে ফিরে এসেছেন তিনি।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ সরকার কারফিউ জারির পর থেকে ধ্বস নেমেছে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে। বন্ধ হয়ে গেছে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে প্রতিদিন আড়াই থেকে তিন কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা এনাম হোসেন জানান, গত ২৫ মার্চ থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে।

Related Topics

টপ নিউজ

ভোমরা বন্দর / সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net