Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
৪৬০০ বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত হচ্ছে বসুন্ধরা, দিয়াবাড়ি ও উত্তরায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2020, 03:45 pm
Last modified: 09 April, 2020, 06:10 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

৪৬০০ বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত হচ্ছে বসুন্ধরা, দিয়াবাড়ি ও উত্তরায়

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০০০, উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটে ১৪০০ ও দিয়াবাড়িতে ১২০০ শয্যার তিনটি আইসোলেশন সেন্টার তৈরির কাজ চলছে।
টিবিএস রিপোর্ট
09 April, 2020, 03:45 pm
Last modified: 09 April, 2020, 06:10 pm
বসুন্ধরা কনভেনশন সেন্টার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে। এছাড়া উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটে ১৪০০ শয্যার ও দিয়াবাড়িতে ১২০০ শয্যার দুটি আইসোলেশন সেন্টার তৈরির কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইসিইউ ও ভেন্টিলেটর এক জিনিস নয় এবং এ ব্যাপারে মানুষের মনে কিছুটা বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'দেশে সাড়ে ৫০০-এর উপরে ভেন্টিলেটর রয়েছে। পাশাপাশি আরও ৩৮০টি নতুন ভেন্টিলেটর আনা হচ্ছে। আইসিইউ আর ভেণ্টিলেটর এক জিনিস নয়। একটি আইসিইউ ইউনিটে একাধিক ভেন্টিলেটর থাকতে পারে।'

এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে মোট ১২৫৭টি আইসিইউ ইউনিট রয়েছে। যার মধ্যে সরকারি ৫২০টি এবং প্রাইভেট ৭৩৭টি।  এগুলোর মধ্যে ঢাকায় আছে ৯২৬টি এবং ঢাকার বাইরে রয়েছে ৩৪১টি। এগুলোর মধ্যে শুধু করোনাভাইরাসের জন্য ডেডিকেটেড আইসিইউ প্রস্তুত রাখা আছে ১০০-১৫০টি। তবে, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে অন্যান্য আইসিইউ সংযুক্ত করা যাবে।

অন্যদিকে দেশে জেলা ও উপজেলা সরকারি হাসপাতালসমূহের মোট ৬৫৪টি কেন্দ্রে বর্তমানে মোট শয্যাসংখ্যা রয়েছে ৫১ হাজার ৩১৬টি এবং প্রাইভেট হাসপাতালের মোট ৫ হাজার ৫৫টি কেন্দ্রে ৯০ হাজার ৫৮৭টি শয্যা রয়েছে। এগুলোর মধ্য থেকে দেশব্যাপী ৬ হাজার ৬৯৩টি শয্যা শুধু করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্যই আলাদাভাবে প্রস্তুত রাখা হয়েছে।

অনলাইন ব্রিফিংকালে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুহিত খান জানান, তাদের অ্যাসোসিয়েশনের আওতায় থাকা ৬৯টি হাসপাতাল থেকে প্রয়োজন হলে যেকোনো হাসপাতাল সরকার চাইলে করোনাভাইরাসের চিকিৎসার জন্য ডেডিকেটেড করা হবে। এখন থেকে এই অ্যাসোসিয়েশনের আওতাধীন হাসপাতালগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে ও দেশের মানুষের সেবা প্রদান করবে।

স্বাস্থ্যমন্ত্রীর অনলাইন ভিডিও প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর সানিয়া তাহমিনা ও আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মীরজাদি সাব্রিনা ফ্লোরা।

এর আগে ২৯ মার্চ দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ৫ হাজার শয্যার হাসপাতাল বানানোর পরিকল্পনার কথা জানায় বসুন্ধরা গ্রুপ। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব পৌঁছে দেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত সেই প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার এবং একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে। 

বলা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ট্রেড সেন্টার ও কনভেনশন সেন্টারগুলোকে হাসপাতালে রূপান্তরের কাজ শুরু হবে।

বৃহস্পতিবার করোনাভাইরাসের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে বসুন্ধরা কনভেনশন সিটিকে আইসোলেশন সেন্টারে পরিণত করার সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জন মারা গেছেন। ষাটোর্ধ্ব বয়সী ওই ব্যক্তি ঢাকাতেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এছাড়া একদিনেই নতুন ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৩৩০ জনের। এদের মধ্যে ইতোমধ্যেই ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net