Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
হুমায়ূন আহমেদের চিত্রকর্ম চুরির অভিযোগে মামলা দায়ের করলেন শাওন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2021, 03:40 pm
Last modified: 29 June, 2021, 04:11 pm

Related News

  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • জামালপুরের সাবেক এমপি ও অভিনেত্রী শাওনের মা তাহুরা আলী মারা গেছেন 
  • অভিনেত্রী শাওনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা
  • শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি

হুমায়ূন আহমেদের চিত্রকর্ম চুরির অভিযোগে মামলা দায়ের করলেন শাওন

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
টিবিএস রিপোর্ট
29 June, 2021, 03:40 pm
Last modified: 29 June, 2021, 04:11 pm

প্রয়াত লেখক, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের অঙ্কিত চিত্রকর্ম আত্মসাতের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে (সিএমএম) মামলা দায়ের করেছেন স্ত্রী মেহের আফরোজ শাওন।

মামলার প্রধান আসামী রুমা চৌধুরী ও তার স্বামী মঞ্জুরুল আজিম পলাশের বিরুদ্ধে হুমায়ূন আহমেদের ছবি চুরি যাওয়ার মিথ্যা দাবিসহ প্রতারণা, ছবি আত্মসাৎ ও বেআইনীভাবে প্রদর্শনীর অভিযোগ আনা হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায় যে, ক্যানসার চিকিৎসা গ্রহণের জন্য ২০১২ সালে নিউইয়র্কে থাকাকালে হুমায়ূল আহমেদ বেশ কিছু ছবি আঁকেন। সে সময় নিউইয়র্কে অবস্থানকারী রুমা চৌধুরী এবং তার সাবেক স্বামী বিশ্বজিৎ সাহার সাথে হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠতা তৈরি হয়। 

সেই সূত্রে, হুমায়ূন আহমেদ প্রদর্শনীতে উপস্থাপনের জন্য নিজের আঁকা ২৪টি ছবি রুমা এবং বিশ্বজিৎকে দেন। শর্ত অনুযায়ী, প্রদর্শনী শেষে ছবিগুলো ফেরত দেওয়ার কথা থাকলেও, তা ফেরত দিতে নানা ধরনের অজুহাত দেখাতে শুরু করেন তারা। এছাড়া, চারটি ছবি হারিয়ে গেছে বলেও জানানো হয়।

কুমিল্লায় প্রদর্শিত হুমায়ূন আহমেদের চিত্রকর্ম

পরবর্তীতে, ২০১৩ সালে আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে লেখকে পরিবার ২০টি ছবি ফেরত পান। মিরপুরে পল্লবীর বাসায় হুমায়ূন আহমেদের মা আয়শা ফয়েজের কাছে বিশ্বজিৎ সাহা ছবিগুলো ফেরত দেন।  

২০১৫ সালে বিশ্বজিৎ সাহার সাথে বিচ্ছেদের পর দেশে ফিরে রুমা চৌধুরী কুমিল্লায় মঞ্জুরুল আলম পলাশের সাথে থাকতে শুরু করেন।

চলতি বছরের ৩১ মার্চ কুমিল্লায় পয়লা এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত আয়োজিত এক প্রদর্শনীতে হুমায়ূন আহমেদের একটি চিত্রকর্ম প্রদর্শিত হবে বলে ফেসবুকে জানান মঞ্জুরুল আলম পলাশ। 

ফেসবুকে মঞ্জুরুলের প্রকাশিত ছবিগুলোর মধ্যে হুমায়ূন আহমেদের হারিয়ে যাওয়া চারটি ছবির একটি প্রকাশ করা হয় বলে মামলার বিবরণে জানান মেহের আফরোজ শাওন।

কুমিল্লায় ১০ দিনব্যাপী প্রদর্শিত 'বাংলাদেশ ভারতের ১০০ শিল্পীর আঁকা নির্বাচিত চিত্র প্রদর্শনী'তে ছবিটি প্রদর্শন করেন প্রদর্শনীর আয়োজক লিংক বাংলার কর্ণধার মঞ্জুরুল আজিম পলাশ।

চারটি ছবিই আত্মসাৎ করে হুমায়ূন আহমেদের পরিবারের সাথে প্রতারণা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

রুমা চৌধুরী বর্তমানে স্বামী মঞ্জুরুল আজিম পলাশের সাথে কুমিল্লায় থাকছেন। রুমার সাবেক স্বামী বিশ্বজিৎ সাহা যুক্তরাষ্ট্রে বাংলা বইয়ের পাইকারী সরবরাহকারী এবং নিউইয়র্ক বই মেলার আয়োজক।

বিশ্বজিৎ সাহা ছিলেন হুমায়ূন আহমেদের একজন ঘনিষ্ঠ সহযোগী। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।

Related Topics

টপ নিউজ

হুমায়ূন আহমেদ / মেহের আফরোজ শাওন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • জামালপুরের সাবেক এমপি ও অভিনেত্রী শাওনের মা তাহুরা আলী মারা গেছেন 
  • অভিনেত্রী শাওনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা
  • শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net