Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
লকডাউনে, রমজান মাসেও চলবে করোনার টিকাদান: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2021, 07:25 pm
Last modified: 06 April, 2021, 11:10 am

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের
  • জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান শুরু সেপ্টেম্বরে
  • করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের
  • শিশুদের জন্য করোনা টিকার প্রথম চালান এসেছে আজ

লকডাউনে, রমজান মাসেও চলবে করোনার টিকাদান: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভা শেষে সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্রোরার স্বাক্ষরিত অধিদপ্তরের এক দিকনির্দেশনায় এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
05 April, 2021, 07:25 pm
Last modified: 06 April, 2021, 11:10 am

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হতে যাচ্ছে আগামী ৮ এপ্রিল। তবে দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজ প্রদানও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রমজান মাসেও টিকা কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভা শেষে সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্রোরার স্বাক্ষরিত অধিদপ্তরের একদিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আগামী ৮ এপ্রিল শুরু হতে যাওয়া টিকার দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ৫ এপ্রিল থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা প্রদানের তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

"কাল ( ৬ এপ্রিল) থেকে দেশজুড়ে ভ্যাকসিন পরিবহন শুরু করতে হবে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার ভ্যাকসিন গ্রহণ করবেন আর পুরো কাজটি হবে দেশে ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিইউক্যালসের সহায়তায়।"

কমিটি সিদ্ধান্ত নেয়, আসন্ন রমজান মাসেও টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। টিকাদান চলবে লকডাউনের সময়েও। তবে এসময় ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে আসা আবশ্যক। কারন, টিকা কার্ড দেখিয়ে টিকাগ্রহণকারী রিকশা অথবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন।

ভ্যাকসিন নেবার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় মসজিদের মাইকে ও  কেবল টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্রচার-প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে ৫৪ লাখ ৯৮ হাজার ১৭২ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ১২ হাজার ৩ জন ও নারী ২০ লাখ ৮৬ হাজার ১৬৯ জন। তাদের মধ্যে ৯৩৮ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
 

Related Topics

টপ নিউজ

টিকাদান কর্মসূচি / কোভিড-১৯ জাতীয় টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের
  • জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান শুরু সেপ্টেম্বরে
  • করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের
  • শিশুদের জন্য করোনা টিকার প্রথম চালান এসেছে আজ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net