Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে মার্কিন মন্তব্য ‘অসঙ্গত’: চীন

বাংলাদেশ

ইউএনবি
24 October, 2020, 06:45 pm
Last modified: 24 October, 2020, 06:48 pm

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে মার্কিন মন্তব্য ‘অসঙ্গত’: চীন

ঢাকার চীনা দূতাবাস বলে, ‘আমাদের রাজনৈতিক এবং মানবিক প্রচেষ্টা শুরুতেই আরম্ভ হয়েছে এবং সমাধান না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’
ইউএনবি
24 October, 2020, 06:45 pm
Last modified: 24 October, 2020, 06:48 pm
মিয়ানমারের সেনবাহিনীর সহিংসতার শিকার হয়ে ২০১৭ সালের আগস্ট থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন। ছবিটি সে বছরের ১৪ সেপ্টেম্বর তোলা। ছবি: অ্যালিসন জয়েস/গেটি নিউজ

চীন রোহিঙ্গা ইস্যু সমাধানে সহায়তা করার জন্য খুব কম কাজ করেছে বলে যুক্তরাষ্ট্রের করা মন্তব্যকে 'অসঙ্গত ও গঠনমূলক নয়' আখ্যায়িত করে প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে বলা হয়, সম্প্রতি ভারত ও বাংলাদেশ সফর শেষে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, 'দুর্ভাগ্যক্রমে চীন রোহিঙ্গা ইস্যু সমাধানে সহায়তা করার জন্য খুব কম কাজ করেছে।'

দূতাবাস বলছে, 'সবার প্রত্যাশা বিগানের এ সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্কের দিকে নজর দেবে।'

দূতাবাস আরও বলছে, চীন-ভারত সীমান্ত সংঘাত, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরের সমস্যা এবং হংকংয়ের জাতীয় সুরক্ষা আইন সম্পর্কিত প্রসঙ্গে ১৫ অক্টোবর বিগান বাংলাদেশ ছাড়ার আগেই চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ শুরু করেছিলেন। এসব ইস্যুর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

দূতাবাসের পোস্টে বলা হয় 'এ ধরনের আচরণ কেবল কূটনৈতিক নীতিমালার মারাত্মক লঙ্ঘন নয়, সফরটির আয়োজক দেশের প্রতিও অশ্রদ্ধা। বাংলাদেশ একটি শান্তিপ্রেমী দেশ যাদের নীতি সকলের সাথে বন্ধুত্ব এবং কারও সাথে শত্রুতা নয়।'

দূতাবাস বলছে, বিগানের ২০ অক্টোবরের মন্তব্য কেবল এ রকম আচরণের ধারাবাহিকতা, যেখানে বাংলাদেশের গুরুতর উদ্বেগের বিষয় রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করা হয়েছে চীনের সমালোচনা এবং নিজের পক্ষপাতিত্ব প্রচার করতে।

'যেহেতু চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সমস্যাগুলো সমাধানে আমাদের প্রচুর দ্বিপক্ষীয় চ্যানেল রয়েছে, তাই সম্মতি ছাড়াই বিগানের কোনো তৃতীয় পক্ষকে টেনে আনা উচিত হয়নি,' বলছে চীনা দূতাবাস।

দূতাবাস জানায়, ২০১৭ সাল থেকে চীন রোহিঙ্গা ইস্যুতে তিন দফায় মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং কর্মপর্যায়ে বহু দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় পরামর্শ সভা করেছে।

পোস্টে বলা হয়, 'আমাদের রাজনৈতিক এবং মানবিক প্রচেষ্টা শুরুতেই আরম্ভ হয়েছে এবং সমাধান না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।'

Related Topics

টপ নিউজ

চীনা দূতাবাস / রোহিঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net