Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
রমজানে রাতেও ভ্যাকসিন কার্যক্রম চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের  

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
07 March, 2021, 11:15 am
Last modified: 07 March, 2021, 11:30 am

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

রমজানে রাতেও ভ্যাকসিন কার্যক্রম চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের  

হাসপাতাল ২৪ ঘণ্টাই খোলা থাকে। তাই চাইলেই ইফতারের পরও করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চালানো সম্ভব।
তাওছিয়া তাজমিম
07 March, 2021, 11:15 am
Last modified: 07 March, 2021, 11:30 am

রোজা রেখে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া যাবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে মানুষের মধ্যে। ধর্মীয় নেতারা বলছেন, রোজা ভাঙ্গার সাথে ভ্যাকসিন নেয়ার কোন সম্পর্ক নেই। তবে ধর্মীয় অনুভূতির কারণে অনেকে রোজা রেখে ভ্যাকসিন দিতে না চাইলে তাদের জন্য রাতে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।    

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মুজাহেরুল হক দ্য  বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রোজার সাথে ইনজেকশনের কোন সম্পর্ক নেই। রোজা রেখেও অনেকে ইনসুলিন নেয়। কিন্তু বিষয়টি যেহেতু ধর্মীয় তাই অনেকের রিজার্ভেশন থাকে। কেউ যদি রোজা রেখে ভ্যাকসিন নিতে না চায় তাহলে তাদের জন্য রাতে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে'।  

মুজাহেরুল হক বলেন, উপজেলা হাসপাতাল থেকে শুরু করে সব হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই চাইলেই ইফতারের পরও করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চালানো সম্ভব। ভ্যাকসিন নিতে মানুষকে উৎসাহিত করতে হবে। কোনোভাবেই মানুষকে ভ্যাকসিন নিতে অনুৎসাহিত করা যাবেনা।  

তিনি বলেন, 'এক মাসের জন্য সান্ধ্যকালীন ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দিনের ভ্যাকসিন কার্যক্রম সকাল আটটার পরিবর্তে কিছুটা দেরিতে শুরু করতে হবে। মাঝে বিরতি দিয়ে সন্ধ্যার পর আবার ভ্যাকসিন দিতে হবে। এটি সম্ভব'। 

মানুষের জন্য রাতে ভ্যাকসিন নেয়ার ব্যবস্থা যাতে করা হয় সেজন্য সরকারকে টেকনিক্যাল কমিটি পরামর্শ দেবে বলেও জানান তিনি। 

৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩৬,৮২, ১৫২ জন। দেশজুড়ে ১,০০৫টি কেন্দ্রে টিকাদান চলছে। সাপ্তাহিক ছুটির দিনগুলো ব্যতীত,  ২,৪০০ টি টিম সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নাগরিকদের টিকা প্রদানে কাজ করছেন।  

এদিকে রমজানে ভ্যাকসিন গ্রহণে মানুষের উদ্বেগের কথা বিবেচনা করে ব্রিটিশ ইসলামিক মেডিকেল গ্রুপগুলো জানিয়েছে যে, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে মুসলিমদের রোজা ভঙ্গ হবে না। খবর আল আরাবিয়া নিউজের। 

এক বিবৃতিতে ব্রিটিশ ইসলামিক মেডিকেল এসোসিয়েশন জানায়, 'ইসলামী বিশেষজ্ঞদের মতামত অনুসারে বর্তমানে যুক্তরাজ্যে লাইসেন্সপ্রাপ্ত কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণের ফলে রোজা ভঙ্গ হবে না।  রোজার জন্য কারোরই ভ্যাকসিন গ্রহণে বিলম্ব করা উচিত নয়।" 

ইসলামিক ফাউন্ডেশনের সেক্রেটারি ফারুক আহমেদ টিবিএসকে বলেন, 'রোজা রেখে ভ্যাকসিন দেয়ার বিষয়ে ধর্মীয় কোন বিধি-নিষেধ নেই। আগামী সপ্তাহে এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক আছে। রমজান মাসে মানুষকে ভ্যাকসিন নিতে আগ্রহী করতে কি ধরণের পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে সেদিন সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্ত মোতাবেক ইসলামী ফাউন্ডেশন সারা দেশের মসজিদে এ বিষয়ে মানুষকে সচেতন করবে'। 

প্রথিতযশা ভাইরোলজিস্ট এবং করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক  ডা. নজরুল ইসলাম বলেন, 'ভ্যাকসিন নেয়ার বিষয়ে ধর্মীয় নেতারা কি বলেন তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। রোজার মধ্যে দিনের বেলা যারা ভ্যাকসিন নিতে রাজি নয় তাদের জন্য রাতে ভ্যাকসিন নেয়ার ব্যবস্থা করতে হবে। রাতেও সব সরকারি হাসপাতালের কার্যক্রম চলে তাই রাতে ভ্যাকসিন দিতে সমস্যা হবেনা'। 

রমজান মাসে মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে ধর্মীয় নেতাদের মাধ্যমে সচেতনতা তৈরিতে  এখন কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।  

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম টিবিএসকে জানান, 'রোজার মাসে ইনসুলিন নিতে যদি কোন অসুবিধা না থাকে তাহলে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতেও অসুবিধা নেই। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সাথে এরইমধ্যে কথা বলেছি। তারা ইমাম, মোয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের মাধ্যমে মানুষকে সচেতন করবে। এ বিষয়ে আগামী সপ্তাহে মিটিং আছে'।  

অধ্যাপক  খুরশীদ আলম বলেন, 'এরইমধ্যে সৌদি সরকার জানিয়েছে যারা হজ্জে যাবেন তাদের ভ্যাকসিন দিতে হবে। এ কথাগুলোও মানুষকে বোঝানো হবে। রমজান মাসে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রাখতে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। আমরা কেবিনেটকেও রমজান মাসের ভ্যাকসিনেশন কার্যক্রমের বিষয়ে জানিয়েছি।  কেবিনেট ডিসি-এসপিদের এ বিষয়ে নির্দেশনা দিবে'। 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / করোনাভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net