Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মোদিবিরোধী বিক্ষোভ দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2021, 07:20 pm
Last modified: 25 March, 2021, 07:21 pm

Related News

  • মোমেনকে মিসবাহ’র চ্যালেঞ্জ
  • মোদির উপহার ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়
  • বাংলাদেশ আরও টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
  • এলডিসি থেকে উত্তরণে প্রণোদনা চায় বাংলাদেশ
  • চীন থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসতে পারে জুনে

মোদিবিরোধী বিক্ষোভ দু’দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধিতা করছেন। তবে দুই দেশের বেশির ভাগ সাধারণ মানুষ এতে খুশি।”
টিবিএস রিপোর্ট
25 March, 2021, 07:20 pm
Last modified: 25 March, 2021, 07:21 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ইউএনবি/ফাইল ছবি)

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে কয়েকটি সংগঠনের আন্দোলন দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

বৃহস্পতিবার গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, "বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধিতা করছেন। তবে দুই দেশের বেশির ভাগ সাধারণ মানুষ এতে খুশি।"

তিনি আরও বলেন, "প্রেসক্লাবের সামনে দুই-চার জন এনে বিক্ষোভ করলে কী হবে? দুই দেশের সম্পর্কে সেটির কোনো প্রভাব পড়বে না। রাষ্ট্রীয় অতিথি যারা ঢাকা সফর করছেন বা করবেন, বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।"

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক মোদির আগমনের বিরুদ্ধে অবস্থান নিলেও দেশের অধিকাংশ মানুষ তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে ৫টিরও বেশি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, "মোদির সফর মূলত বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে। তবুও আমাদের পক্ষ থেকে কিছু বিষয় থাকবে। এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আরেক দেশে সফরে যান তখন এমন চুক্তি স্বাক্ষরের বিষয় থাকে, এবারও থাকবে। ইতোমধ্যে কিছু বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় এসেছে। যেগুলো নিয়ে এখনও সমঝোতা আসেনি, সেগুলো নিয়েও দেন-দরবার চলছে।"

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসন-৫ এর সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, কসভো ও সৌদি আরবের রাষ্ট্রদূতগণ প্রমুখ।
 

Related Topics

টপ নিউজ

মোদির ঢাকা সফর / পররাষ্ট্রমন্ত্রী  ড. এ. কে. আব্দুল মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মোমেনকে মিসবাহ’র চ্যালেঞ্জ
  • মোদির উপহার ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়
  • বাংলাদেশ আরও টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
  • এলডিসি থেকে উত্তরণে প্রণোদনা চায় বাংলাদেশ
  • চীন থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসতে পারে জুনে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net