Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মুন্সিগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ৯ কর্মী আটক

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
27 August, 2021, 02:25 pm
Last modified: 27 August, 2021, 02:27 pm

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়

মুন্সিগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ৯ কর্মী আটক

নিহতের বোন বলেন, 'আমার ভাই চোর না। অটোরিকশা চালায়। আর চুরি করলেই কি পিটিয়ে হত্যা করতে হবে?'
মুন্সিগঞ্জ প্রতিনিধি
27 August, 2021, 02:25 pm
Last modified: 27 August, 2021, 02:27 pm
গ্রেপ্তারকৃতদের নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: টিবিএস

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় শুক্রবার সকালে চোর সন্দেহে জুলহাস হাওলাদার (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকাল ৬ টার দিকে পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা ও শ্রমিকের কাজে নিয়োজিত কর্মীরা ওই যুবককে পেটান।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পদ্মা সেতু প্রকল্পের কাজে নিয়োজিত ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।

নিহত জুলহাস উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুর্নবাসন কেন্দ্রের হাসান হাওলাদারের ছেলে। তিনি ছিলেন অটোরিকশা চালক। আটককৃতরা হচ্ছেন- পদ্মা সেতুর নিরাপত্তাকর্মী ও শ্রমিক সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত। 

লৌহজং থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিজ বাড়ির অদূরে মাওয়া চৌরাস্তাস্থ পদ্মা সেতু প্রকল্পের ভেতর গেলে যুবক জুলহাসকে চোর সন্দেহে আটক করেন নিরাপত্তাকর্মী ও শ্রমিকরা। এ সময় ১০-১২ জন মিলে ওই যুবককে লোহার রড দিয়ে এলোপাথাড়ি পেটান। খবর পেয়ে স্বজনরা যুবককে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।'

ঘটনাস্থল। ছবি: টিবিএস

শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, 'পদ্মা সেতুর এফ ফোর পিলারের নিচে যুবককে পেটান নিরাপত্তাকর্মীরা। এতে যুবকের মৃত্যু হয়। ঘটনা জানার পরপরই পুলিশ অভিযানে নামে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পদ্মা সেতুর নিরাপত্তা ও শ্রমিকের কাজে নিয়োজিত ৯ কর্মীকে আটক করতে সক্ষম হয়।'

নিহত যুবকের বোন শাহানা বলেন, 'আমার ভাই পদ্মা সেতুর প্রকল্পের ভেতর কীভাবে গেল, জানি না। আমরা খবর পেয়ে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। এর আগে তাকে রড দিয়ে পেটানো হয়েছে। পদ্মা সেতুর নিরাপত্তাকর্মীরা আমাদের বলেন, আমার ভাই নাকি চুরি করেছে। পরে আমরা ভাইকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ সময় সেখানকার ডাক্তার আমার ভাই মারা গেছেন বলে জানান।'

শাহানা আরও বলেন, 'আমার ভাই চোর না। অটোরিকশা চালায়। আর চুরি করলেই কি পিটিয়ে হত্যা করতে হবে?'

Related Topics

টপ নিউজ

মুন্সিগঞ্জ / পদ্মা সেতু / চোর সন্দেহে পিটিয়ে হত্যা / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net