Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মাগুরায় এক টাকার ইফতার

বাংলাদেশ

মাগুরা সংবাদদাতা
28 April, 2020, 11:45 am
Last modified: 28 April, 2020, 02:09 pm

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় এক টাকার ইফতার

মাগুরা শহরে নিম্ন আয়ের মানুষের জন্য এ কার্যক্রম শুরু করেছে শহরের একদল তরুণ। বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশহিসেবে এ উদ্যোগ নিয়েছে তারা। 
মাগুরা সংবাদদাতা
28 April, 2020, 11:45 am
Last modified: 28 April, 2020, 02:09 pm
নিম্ন আয়ের মানুষদের হাতে খাবার তুলে দিচ্ছেন তরুণরা।

ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা পেরিয়ে ১৫ মিনিট। মাগুরা কলেজ রোডে ইফতার নিয়ে দাঁড়িয়ে কয়েকজন তরুণ। কিছুক্ষণ পর পর রিকশাচালক ও পথচারীরা দাঁড়িয়ে তাদের কাছ থেকে ইফতার কিনে নিচ্ছেন। প্রতিটি ইফতার প্যাকেটের জন্য ক্রেতাকে পরিশোধ করতে হচ্ছে এক টাকা। 

সোমবার থেকে মাগুরা শহরে নিম্ন আয়ের মানুষের জন্য এ কার্যক্রম শুরু করেছে শহরের একদল তরুণ। বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশহিসেবে এ উদ্যোগ নিয়েছে তারা। 

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে,ফেসবুকে মাগুরা করোনাযোদ্ধা নামে সংগঠনের ব্যানারে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে মাগুরা শহরে প্রতিদিন অন্তত ১০০ জনের হাতে ইফতার তুলে দেওয়া হচ্ছে। সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিটি ইফতার প্যাকেটে রয়েছে সবজি খিচুড়ি ও মুরগির মাংস। 

এই কার্যক্রমের সমন্বয়কদের একজন জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, 'সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন কার্যক্রম করছি। আবার সামাজিক বিভিন্ন প্লাটফর্মের সঙ্গে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এটি সামাজিক কাজের একটি অংশ। কিন্ত এটাকে যেন কেউ ত্রাণ বা দয়া মনে না করে তাই এর নুন্যতম একটি দাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই ইফতার যে নিচ্ছেন তিনি কিনেই নিচ্ছেন। এর ফলে যেটা হয়েছে অনেক নিম্নমধ্যবিত্ত মানুষ যারা হয়তো খাবার বা সহযোগিতার জন্য লাইনে দাঁড়াতে পারেন না, তারাও সম্মানের সঙ্গে এক টাকার ইফতার কিনতে পারছেন।'

এই উদ্যোগের মূল পরিকল্পনাকারী  ঢাকাস্থ মাগুরা সদর উপজেলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক আসিফ হাসান শাকিল জানান, 'চলমান দুর্যোগ শুরুর পর থেকেই ফেসবুকে মাগুরার করোনাযোদ্ধা নামে একটি গ্রুপ খুলে সংগঠিত হয়েছেন তারা। এর পর নিজেদের পাশাপাশি বন্ধু ও  পরিচিতজনদের সহযোগিতায় তিন দফায় প্রায় তিনশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তারা।' 

এছাড়া ভায়নাসহ শহরের কয়েকটি কাঁচা বাজারে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চলমান রয়েছে।

আসিফ হাসান শাকিল বলেন, এই সময়ে যেহেতু আমাদের অফিসের কোনকার্যক্রম নেই তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা সংকট যতদিন থাকবে ততদিন স্বল্প পরিসরে হলেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন তারা।

সোমবার বিকেলে ইফতার কার্যক্রম পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হ্যাপি খান, রাজিব শিকদার, আব্দুল্লাহ তারেক, তামান্না ফেরদৌস, কাজী ফারজানা ঝুমুর, নাজিরআহমেদ, ওয়াহিদুর চঞ্চল, রাশেদুজ্জামান রনি,মীর রাশেদুল হক প্রমুখ।

Related Topics

টপ নিউজ

এক টাকায় ইফতার / মাগুরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net