Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: হাই কোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2019, 04:30 pm
Last modified: 21 October, 2019, 04:33 pm

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

ভোলার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: হাই কোর্ট

আদালত তখন বলেন, ‘এ ঘটনা সরকার দেখছেন। ইতোমধ্যে তদন্ত শুরুও হয়েছে। আমরা এ মুহূর্তে কোনো কিছুতে হস্তক্ষেপ করব না'...
টিবিএস রিপোর্ট
21 October, 2019, 04:30 pm
Last modified: 21 October, 2019, 04:33 pm

ভোলায় জনতার বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও শ’দুয়েক আহত হওয়ার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাই কোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী রনিউল ইসলামের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতে হাই কোর্টে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সোমবার এ কথা বলেন।

ভোলার হতাহতের ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো ওই বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ (সুয়োমাটো রুল) চান। 

এ প্রসঙ্গে আইনজীবী রনিউল যুক্তি দেন যে, পুলিশের গুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশকে দিয়ে তদন্ত চালানো হলে তা নিরপেক্ষ হবে না। 

আদালত তখন বলেন, ‘এ ঘটনা সরকার দেখছেন। ইতোমধ্যে তদন্ত শুরুও হয়েছে। আমরা এ মুহূর্তে কোনো কিছুতে হস্তক্ষেপ করব না। তবে আইনশৃঙখলা বাহিনী ব্যর্থ হলে আমরা দেখব।’ 

পুলিশের তদন্তে ভোলার ঘটনার সত্যাসত্য বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে রোববার মহানবী (সা:)-কে কটূক্তি করে প্রদত্ত একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত ও ১০ পুলিশসহ প্রায় শ’দুয়েক লোক আহত হন।

Related Topics

টপ নিউজ

ভোলা / বোরহানুদ্দীন / হাই কোর্ট / সুয়োমাটো রুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net