Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ভালোবেসে ফিলিপাইন থেকে ময়মনসিংহের গ্রামে আসা পেট্রিয়াকার বাজিমাত ভোটে

বাংলাদেশ

হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
13 November, 2021, 01:15 pm
Last modified: 14 November, 2021, 12:54 pm

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ভালোবেসে ফিলিপাইন থেকে ময়মনসিংহের গ্রামে আসা পেট্রিয়াকার বাজিমাত ভোটে

পেট্রিয়াকার স্বামী জুলহাস বলেন, তার স্ত্রী চাইলেই বড় গবেষক হতে পারতেন। কিন্তু সে পথে না গিয়ে তিনি বাংলাদেশের জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
13 November, 2021, 01:15 pm
Last modified: 14 November, 2021, 12:54 pm
ছবি-টিবিএস

ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে ফিসারিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন জীন ক্যাটামিন পেট্রিয়াকা। গ্র্যাজুয়েশন শেষে চাকরি নেন সিঙ্গাপুরের একটি কোম্পানিতে। সেখানেই পরিচয় হয় বাংলাদেশের ময়মনসিংহের যুবক জুলহাসের সাথে।

পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে পরিণয়- জুলহাসকে বিয়ে করেন। পরে নিজের ধর্ম, দেশ আর স্বজনদের ছেড়ে পেট্রিয়াকা থিতু হন বাংলাদেশেই।

ঠিকমতো বাংলা না বলতে পারা ভিনদেশি এই পেট্রিয়াকা ভালোবেসে সবার মন জয় করেছিলেন, যার প্রতিদান তাকে দিয়েছে এলাকাবাসী, করেছে জনপ্রতিনিধি।

গত ১১ নভেম্বর দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে প্রার্থী হয়েই করেছেন বাজিমাত। 'মাইক' প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট। অর্থাৎ প্রতিপক্ষকে দ্বিগুণেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি।

পেট্রিয়াকা জানান, গ্র্যাজুয়েশনের পর সিঙ্গাপুরে চাকরি করতে যান। একই সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই এলাকার তরুণ জুলহাস উদ্দিন শ্রমিক হিসেবে 'লেবার ভিসা' নিয়ে সিঙ্গাপুর যান। 'সান হাফ সিং' নামক কোম্পানিতে চাকরিসূত্রে পরিচয় হয় জুলহাস আর পেট্রিয়াকার; পেট্রিয়াকা ছিলেন ঐ কোম্পানির একজন নির্বাহী কর্মকর্তা।

২০০৮ সালে পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে থাকে। শেষপর্যন্ত পরিবারকে বুঝিয়ে ২০১১ সালে বাংলাদেশে জুলহাসের কাছে চলে আসেন পেট্রিয়াকা। সংসার পাতেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা গ্রামে। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে জীন ক্যাটামিন পেট্রিয়াকা থেকে নাম বদলে হয়ে যান জেসমিন আক্তার জুলহাস।

তবে কাগজ-কলমের ঝামেলা এড়াতে প্রাতিষ্ঠানিক পরিচয় থেকে গেছে আগের নামেই।

ভোটের অভিজ্ঞতার কথা জানতে চাইলে পেট্রিয়াকা বলেন, "আমি অনেক কষ্ট করেছি। আমার ঘরের চালে অজস্র ছিদ্র। রীতিমতো আকাশ দেখা যায়। নির্বাচনে খরচ করার মতো টাকাও আমার ছিলো না।

আমি ভোটের জন্য কাউকে টাকা দেইনি। সবাইকে ভালোবেসেছি শুধু, আজ তারই প্রতিদান পেয়েছি।"

কথা বলার একপর্যায়ে কেঁদে ফেলেন পেট্রিয়াকা। তিনি বলেন, "আমি ভালো বাংলা বলতে পারি না। তাই গ্রামবাসীর প্রতি আমার যে অনুভূতি তা ঠিকমতো প্রকাশ করতে পারছি না।  তবে আমার চোখের পানি দেখেই সবাই বুঝেছে, আমি কতোটা আবেগপ্রবণ হয়ে পড়েছি।"

পেট্রিয়াকা বলেন, "আমি লেখাপড়ার গুরুত্ব বুঝি। এখানে এসে আমি দেখেছি, গ্রামের শিশুরা পড়াশোনার পরিবেশ ও সুযোগ পায় না। তাদের জন্য আমি কিছু করতে চাই।"

গ্রামের রাস্তাঘাটের শোচনীয় অবস্থা জানিয়ে তিনি বলেন, "আমার এলাকার কৃষকেরা খুব কষ্ট করে তাদের ফসল বাজার পর্যন্ত নিয়ে যায়। তাদের ভোগান্তির শেষ নেই। আমার একার পক্ষে হয়তো এ সকল সমস্যা সমাধান করা সম্ভব না। তবে আমি সরকারের কাছে তাদের হয়ে দাবি জানাতে পারব।"

পেট্রিয়াকা জানান, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা ছিল না তার। বরং এলাকার মানুষের কথাতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন।

জীন ক্যাটামিন পেট্রিয়াকার স্বামী জুলহাস উদ্দিন স্থানীয় রাধাকানাই বাজারে ওয়ার্কশপের ব্যবসা করেন এখন।

জুলহাস বলেন, তার স্ত্রী চাইলেই বড় গবেষক হতে পারতেন। কিন্তু সে পথে না গিয়ে তিনি বাংলাদেশের জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

"আমার প্রতি তার ভালোবাসার প্রতিদানই যেন এবার এলাকাবাসী ব্যালট পেপারের মাধ্যমে দিলো।"

জুলহাসের মা এবং পেট্রিয়াকার শাশুড়ি রহিমা খাতুন বলেন, "পেট্রিয়াকা বাংলা জানে না। আমি নিজেও সব সময় তার সব কথা বুঝতে পারি না। এলাকার মানুষদেরও তার কথা বুঝতে কষ্ট হয়। তবে সে কখনো মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না। মানুষের বিপদে-আপদে ছুটে যায়। এজন্যই গ্রামের মানুষ তাকে পছন্দ করে।"

ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে পেট্রিয়াকা জয়ী হওয়ায় এলাকায় বইছে আনন্দের বন্যা। অনেকেই পেট্রিয়াকার বাড়িতে এসে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি করেছেন আনন্দ মিছিল।

এমনই একজন আসমা আক্তার বলেন, "যে বাংলাদেশের মানুষকে ভালোবেসে নিজের দেশ ছেড়ে চলে এসেছে, তাকে বিশ্বাস না করে কীভাবে থাকবো!"

কৃষক শফিকুল ইসলাম বলেন, "দেশের অনেক নেতাকেই তো ভোট দিয়েছি, কোনো লাভ হয়নি। এবার বিদেশি একজনকে দিলাম। দেখি ভাগ্যের পরিবর্তন হয় কিনা।"    
 
 
 
 
 
 
 

Related Topics

টপ নিউজ

জীন ক্যাটামিন পেট্রিয়াকা / ময়মনসিংহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net