Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বেইলি ব্রিজে পাহাড়ের খাদে খাদে ঝুঁকি 

বাংলাদেশ

উসিথোয়াই মারমা, বান্দরবান 
11 January, 2020, 12:50 pm
Last modified: 11 January, 2020, 12:56 pm

Related News

  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

বেইলি ব্রিজে পাহাড়ের খাদে খাদে ঝুঁকি 

বান্দরবানে গুরুত্বপূর্ণ ৮টি সড়কে প্রায় চার দশক আগে তৈরি হয় দেড় শতাধিক বেইলি ব্রিজ। বিভিন্ন সড়কের এসব সেতুর অবস্থা এখন খুবই নাজুক।
উসিথোয়াই মারমা, বান্দরবান 
11 January, 2020, 12:50 pm
Last modified: 11 January, 2020, 12:56 pm
বান্দরবান-রুমা সড়কে বেতছড়া খালের উপর নির্মিত বেইলি সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বান্দরবানে গুরুত্বপূর্ণ ৮টি সড়কে প্রায় চার দশক আগে তৈরি হয় দেড় শতাধিক বেইলি সেতু। বিভিন্ন সড়কের এসব বেইলি সেতুর অবস্থা এখন খুবই নাজুক। সেতুগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বার বার সংস্কার করার পরও ভেঙ্গে পড়ছে। আর এসব সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হালকা ও ভারি যানবাহন।

পাহাড়ে খাদে খাদে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি বিপদজনক হিসেবে চিহ্নিত করেছে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু সেতুগুলো শিগগির সংস্কার এবং নতুনভাবে তৈরি করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। জেলা শহর থেকে বিভিন্ন উপজেলা সড়কের বেইলি সেতুগুলো আরও নাজুক অবস্থা। সড়ক ও জনপথ বিভাগ জানায়, বান্দরবান থেকে রুমা উপজেলার ৪৮ কিলোমিটার সড়কে ১৩টি বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সরেজমিনে দেখা যায়, রুমা সড়কে তারাছা খালের উপর নির্মিত বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা। সেতুর উভয় পাশে গাছের তক্তা দিয়ে বসানো। মাঝখানে কিছু তক্তা পুরনো হয়ে উঠে গেছে। ভেঙ্গেও গেছে অর্ধেক। যাত্রীবাহী সব যানবাহন সর্তকতার সঙ্গে সেতু পার হচ্ছে। ইট, বালু ও গাছ বোঝাই ট্রাক চলাচল আরও ঝুঁকিপূর্ণ।

গত ১ ডিসেম্বর রুমা থেকে শহরে মোটরসাইকেলে ফিরছিলেন লালথান বম ও উচনু মারমা। তারা জানান, ‘‘শুষ্ক মৌসুমে আপাতত ভয় নেই। কম ঝুঁকিপূর্ণ। কিন্তু বর্ষাকালে পাহাড় থেকে কাদা ও পাথর পড়ে সেতুতে জমে যায়। এ সময় চলাচলে ঝুঁকি তৈরি হয়।’’

বাসচালক সুজন মজুমদার বলেন, ‘‘বেইলি সেতুতে অত্যন্ত সর্তকতার সঙ্গে চলাচল করতে হয়। বিশেষ করে যাত্রীবাহী যানবাহন চালকদের। প্রতি বর্ষায় কোনো না কোনো বেইলি সেতু ধসে রাস্তা বন্ধ হয়ে যায়।’’ তবে কিছু সেতু সংস্কারেরও অনুপযোগী বলে জানান তিনি।

চিম্বুক পাহাড়ে ১২ মাইলের পর রুমা সড়কে বালু ও কংক্রিটের বস্তা দিয়ে আটকানো ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রুমা সড়কে কৈক্ষ্যংছিরি পর্যন্ত গিয়ে দেখা যায়, পাঁচ-ছয়টি বেইলি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ। কোনো কোনো বেইলি সেতুর নিচে বালুর বস্তা আবার কোনোটাই নিচে গাছের তক্তা দিয়ে আটকানো। এসব সেতুর উপরই ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন চলাচল করছে বিভিন্ন যানবাহন। আবার বর্ষাকালে সেতুর উপর কাদামাটি জমে যানবাহন আটকে থাকে অনেক সময়। ফলে একদিকে দুর্ঘটনার আশঙ্কা অন্যদিকে সময়ের অপচয়। যার কারনে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

ঝুঁকিপূর্ণ সেতুতে ভোগান্তির কথা জানিয়ে বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীরা জানান, নতুনভাবে ব্রিজ তৈরি না করা পর্যন্ত সংস্কারে কাজে আসবে না। বর্ষাকালে কয়েক দিন পর পর কোনো না কোনো সেতু ভেঙ্গে যায়। এ সময় রুমা থেকে শহরে আসতে আড়াই ঘণ্টার জায়গায় চার-পাঁচ ঘণ্টারও বেশি সময় লাগে।

রুমা বাজারে মুদি দোকানদার ও ব্যবসায়ী বাসু কর্মকার বলেন, ‘‘কোনো কারণে সেতু বন্ধ থাকলে বিকল্প হিসেবে সাঙ্গু নদীর পথ ব্যবহার করতে হয়। তখন অতিরিক্ত সময় ও খরচ চলে যায়। বাধ্য হয়ে বাজারে জিনিসপত্রের দামও বাড়াতে হয়।’’

এদিকে, সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, জেলা শহর থেকে বিভিন্ন উপজেলা সড়কে ৫১ টি বেইলি সেতুই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রুমায় ১৩টি, রোয়াংছড়ি ৫টি, থানচিতে ৫টি, লামা-আলীকদম সড়কে ৫টি, চন্দ্রঘোনা সড়কে ৫টি, রাঙামাটি সড়কে ৫টি এবং অভ্যন্তরীন অন্যান্য সড়কে ১৩টি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খান জানান, জেলায় ৭৬টি বেইলি সেতু রয়েছে। মাটির পরীক্ষা-নিরীক্ষা ও বেইলি সেতুগুলো গার্ডার ব্রিজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / বেইলি ব্রিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net